বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রি কোয়ার্টার ফাইনালে যে পাঁচটা ম্যাচ সবচেয়ে জমজমাট হবে

news-image

জমে উঠেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। রাশিয়ার আবহাওয়ায় বিশ্বকাপ ক্রমশ তার জমজমাটি-মারকাটারি রং পেয়ে পাকতে শুরু করেছে। এরই মধ্যে শেষ হলো প্রথম রাউন্ডের খেলা। শনিবার (৩০ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। মোট আটটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তার মধ্যে থেকে আমরা বেছে দিলাম সেরা পাঁচটা প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ–

পাঁচ. সুইডেন বনাম সুইজারল্যান্ড: (৩ জুলাই, মঙ্গলবার ,সেন্ট পিটার্সবার্গ, সন্ধ্যা ৮.০০টা)

জার্মানির কাছে শেষ মুহূর্তে গোল খেয়ে হারা ছাড়া সুইডেনের বিশ্বকাপটা দারুণ চলছে। ‘ডু অর ডাই’ ম্যাচে মেক্সিকোকে যেভাবে ৩-০ গোলে হারিয়েছে সুইডেন সেটার যত প্রশংসা করা যায় তত কম। তেমনই আবার সুইজারল্যান্ডের পারফরম্যান্স। শেষ ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ড্র করলেও, সুইজারল্যান্ডের খেলা এবার মুগ্ধ করেছে। ব্রাজিলকে রুখে দেওয়া, সার্বিয়াকে হারানো সুইজারল্যান্ড ভালো ফুটবল খেলছে। সুইডিশ বনাম সুইস লড়াইটা একেবারে ৫০:৫০ হবে তাই অবশ্যই নজরে রাখুন।

চার. ব্রাজিল বনাম মেক্সিকো: (২ জুলাই, সোমবার, সন্ধ্যা ৮.০০টা, সামারা)

বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে ব্রাজিল। এমনিতে ব্রাজিল-মেক্সিকো ম্যাচকে আপাতভাবে যতই একপেশে মনে হকো, আসলে কিন্তু জোর লড়াই হবে। বাঁচা-মরার এই ম্যাচে ব্রাজিল শিবিরকে স্বস্তি দেবে মেক্সিকোর হেক্টর মোরেনোর নিষেধাজ্ঞা। দুই হলুদ কার্ডের খাঁড়ায় ব্রাজিলের বিপক্ষে খেলতে পারছেন না মোরেনো। প্রথম ম্যাচেই জার্মানিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল মেক্সিকো। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকেও ২-১ গোলে হারায় তারা। কিন্তু তৃতীয় ম্যাচে সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে হেরে যায়। গ্রুপে জার্মানির ব্যর্থতা কপাল খুলে দিয়েছে মেক্সিকোর। দ্বিতীয় রাউন্ডে খেলছে তারা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে রক্ষণে মোরেনোর না থাকাটা তাদের জন্য বড় আঘাতই। এমন একজন খেলোয়াড়ের অনুপস্থিতি তো ব্রাজিলকে স্বস্তি দেবেই। গতকাল সুইডেনের বিপক্ষে ৩-০ গোলে হারা ম্যাচেও হলুদ কার্ড দেখেন রিয়েল সোসিয়াদের এই ডিফেন্ডার।

তিন. ইংল্যান্ড বনাম কলম্বিয়া (৩ জুলাই, মঙ্গলবার,মস্কো, রাত ১২.০০টা)
ইংল্যান্ড আর কলম্বিয়া। দুটি দেশের একটা জায়গায় দারুণ মিল। দুটি দেশই প্রতিবার বিশ্বকাপে হাই প্রোফাইল দেশ হয়ে আসে, সবাই বলে এবার জিতবে এবার জিতবে, প্রচুর চর্চা হয়, কিন্তু শেষ অবধি ফ্লপ। এই দুটি দেশ এবার মুখোমুখি প্রি কোয়ার্টার ফাইনালে। ইংল্যান্ড বনাম কলম্বিয়া ম্যাচটা জমে যাবে।

দুই. উরুগুয়ে বনাম পর্তুগাল (৩০ জুন, শনিবার, রাত ১২.০০টা, সোচি)

রোনালদো না সুয়ারেজ। রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার ছায়াযুদ্ধ। জমে যাবে।
হেড টু হেড উরুগুয়ে বনাম পর্তুগাল

এর আগে উরুগুয়ে এবং পর্তুগাল মুখোমুখি হয়েছে মোট ২ বার।

পর্তুগালের জয়ঃ ১
উরুগুয়ের জয়ঃ ০
ড্রঃ ১

বিশ্বকাপের মূল মঞ্চে কখনওই দেখা হয়নি দু’দলের।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ফলাফলে জয় পায় পর্তুগাল। ইন্ডেপেন্ডেন্ট কাপ টুর্নামেন্ট এর সর্বশেষ খেলায় ড্র নিয়ে মাঠ ছেড়েছিল দু’দল।

রোনালদোর ছন্দে দারুণ ছন্দে পর্তুগাল

পর্তুগাল এবং উরুগুয়ে শেষ ম্যাচ খেলেছিল ১৯৭২ সালে। তারপর আর কোন ম্যাচে দেখা হয়নি দু’দলের।

পর্তুগালের বড় জয়ঃ

পর্তুগাল ৩-০ উরুগুয়ে (১৯৬৬ ফ্রেন্ডলি ম্যাচ)

উরুগুয়ের বড় জয়ঃ

উরুগুয়ের বড় ফ্যাক্টরঃ
বার্সেলোনা শিবিরের অতন্দ্র প্রহরী সুয়ারেজ এবং পিএসজি সুপারস্টার কাভানি।

পর্তুগালের বড় ফ্যাক্টরঃ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

এক.আর্জেন্টিনা বনাম ফ্রান্স (৩০ জুন, শনিবার, সন্ধ্যা ৮.০০টা, কাজান)

কাঁটে কী টক্কর। গ্রুপ সি তে চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ সিক্সটিনে পৌঁছেছে ফ্রান্স। গ্রুপ পর্বের ৩ ম্যাচের ২ টি তে জয় এবং একটি ড্র নিয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুও চ্যাম্পিয়ন ফ্রান্স।

গ্রুপ ডি থেকে প্রথম ম্যাচে আইসল্যান্ড এর সাতগে ড্র, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ পরাজয় নিয়ে খাদের কিনারে চিলে গিলেছিল আর্জেন্টিনা। শেষ ম্যাচে মেসি নৈপুণ্যে নাইজেরিয়া কে ২-১ গোলে পরাজিত করে গ্রুপ রানার্স আপ হয়ে ২য় পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা।

হেড টু হেড আর্জেন্টিনা বনাম ফ্রান্স:

এর আগে আর্জেন্টিনা এবং ফ্রান্স মুখোমুখি হয়েছে মোট ১১ বার।

ফ্রান্সের জয়: ২

আর্জেন্টিনারর জয়: ৬

ড্র: ৩বিশ্বকাপের মূল মঞ্চে ২ বারের সাক্ষাতেই জয় পেয়েছে আর্জেন্টিনা।

প্রথমবার দেখা হয়েছিল ১৯৩০ উরুগুয়ে বিশ্বকাপে। সে ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।

১৯৭৮ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সে খেলাতেও ২-১ গোলের জয় আছে আর্জেন্টাইনদের।

আর্জেন্টিনার বড় জয়:

আর্জেন্টিনা ২-০ ফ্রান্স (১৯৮৬ ফ্রেন্ডলি ম্যাচ)

ফ্রান্সের বড় জয়:

ফ্রান্স ৪-৩ আর্জেন্টিনা (১৯৭১ ফ্রেন্ডলি ম্যাচ)

আর্জেন্টিনার বড় ফ্যাক্টর: গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেসির জ্বলে ওঠা এবং টিমওয়ার্ক।

ফ্রান্সের বড় ফ্যাক্টর: তরুণ দের উদ্দামতা এবং দলীয় টিমওয়ার্ক।