,

ক্রিকেটে ফিরেই ফিফটি হাঁকালেন স্মিথ

news-image

স্পোর্টস ডেস্ক : ‘স্টিভ স্মিথ’ বর্তমান অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বলা যায়। তবে বল টেম্পারিংয়ের নিষেধাজ্ঞায় পড়ে অস্ট্রেলিয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন এক বছরের জন্য।

স্মিথ শুধু একা নন। তার সাথে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
pran অস্ট্রেলিয়া দল থেকে নিষিদ্ধ হলেও বোর্ড থেকে অনুমতি দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার।
কানাডায় অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মত গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। এই লিগে খেলার জন্য সুযোগ মিলেছে নিষিদ্ধ হওয়া দুই জনেরই।

স্মিথ সুযোগ পেয়েছেন টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলার। তার ডেপুটি ওয়ার্নার খেলছেন উইনিপিগ হওকসের হয়ে।
গতকাল বৃহস্পতিবার প্রথম ম্যাচে মাঠে নামেন স্টিভ স্মিথ। দীর্ঘ বিরতির পর ব্যাট হাতে নেমেই খেলে ফেললেন অর্ধশত রানের ইনিংস। ৪১ বলে ৬১ রান করেন তিনি।

স্মিথদের বিপক্ষ দল ভ্যানকুবার হিট ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৭ রান।

জবাবে ব্যাট করতে নেমে টরেন্টো ন্যাশনালসের হয়ে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন নিউজিল্যান্ডের অ্যান্টন ডেভিচ। টরেন্টোর অধিনায়ক ড্যারেন স্যামি করেন অপরাজিত ২২ রান আর স্মিথের ৬১ রানে ভর করে ১৯.১ ওভারেই জয় তুলে নেয় টরেন্টো ন্যাশনালস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে