,

পরাজয়ে জার্মানি বাঁচল আর্থিক ক্ষতি থেকে

news-image

স্পোর্টস ডেস্ক।। গত বুধবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় জার্মানি। দুই হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

চলমান রাশিয়া বিশ্বকাপের অন্যতম দল ছিল জার্মানি। এখন পর্যন্ত চারবার বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে তারা। সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলা দলও তারা। সেই জার্মানরাই এবার বিদায় নিল গ্রুপ পর্ব থেকে। তা-ও ৮০ বছর পর। সেই ১৯৩৮ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দলটি।

দলের পরাজয়ে ফুটবলার টিম ম্যানেজম্যান্ট এমনকি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জার্মানির অগণিত ভক্ত-সমর্থকের মন ভেঙেছে। জার্মানির এমন পরাজয়ে অনেকে কেঁদেছেন। তবে দলের এমন পরাজয়ে জার্মানি বড় ধরণের আর্থিক ক্ষতি থেকে বাঁচল।জার্মান সংবাদমাধ্যম ‘দ্য লোকাল’ এক প্রতিবেদনে দাবি করেছে, শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৯০ মিনিটের খেলা দেখতে গিয়ে দেশের ক্ষতি হয়েছে ২০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় প্রায় ১৬ হাজার কোটি টাকা।

এই প্রতিবেদেন আরও বলা হয়, জার্মানির ম্যাচ থাকলেই বিরাট প্রভাব পড়ে দেশের অর্থনীতির উপর। দেশের লাখো শ্রমিক খেলা দেখার অজুহাতে নির্দিষ্ট সময়ের আগেই কর্মবিরতিতে বাড়িতে চলে যায়। এতে করে থমকে যায় উৎপাদন প্রক্রিয়া। যার ফলে বড় ধরণের ধাক্কা খায় দেশের অর্থনীতি।

জার্মানি যদি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠে যেত তাহলে ধারাবাহিক পারফরম্যান্স করতে পালে ফাইনালের আগ পর্যন্ত চারটি ম্যাচ খেলার সুযোগ পেত। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মেসুথ ওজিল-টমাস মুলারদের পরাজয়ে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়া বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেল জার্মানি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে