,

কালো হয়ে যাবি চাচা-চাচীরা বলেছিল, বিয়ে করবে না কেউ

news-image

স্পোর্টস ডেস্ক।। সানিয়া জানিয়েছেন, `আমার বাবাই আমার সবচেয়ে বড়ো হিরো, তিনি সব ঝড়ের সম্মুখীনতা করেছিলেন।তারা আমার বাবাকে নিয়েও উপহাস করত…`
ভারতের অন্যতম সেরা টেনিস তারকা সানিয়া মির্জা। খেলোয়ার হয়ে উঠার গল্প সম্প্রতি শেয়ার করেছেন এই সুদর্শনী। জানালেন যখন তিনি টেনিস খেলা শুরু করেছিলেন তখন লোকেরা তাঁকে নিয়ে উপহাস করত। এমনকি চাচা চাচীরাও নিরুৎসাহিত করে বলতেন, খেলাধুলা করলে কালো হয়ে যাবি, কেউ বিয়ে করবে না।

এসব শুনেও খেলায় মন দেন সানিয়া। হয়ে উঠেন কিংবদন্তী। সানিয়ার ভাষ্য,`আমি ছয় বছর বয়স থেকে টেনিস খেলতে শুরু করেছি, সেই সময় হায়দ্রাবাদে কোনো মেয়ে টেনিস খেলছে, এমন ঘটনাকে সাধারণ ভাবে নেওয়া হোত না।আমার বাবা ক্রিকেট খেলতেন, সেই সুবাদে আমি ক্রিকেট খেলোয়াড়ের পরিবারের মেয়ে।`
সংযুক্ত রাষ্ট্রের মহিলা গান `মুঝে হক হ্যা` -এর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে ছয়টি গ্রান্ড স্ল্যাম পুরস্কার বিজয়ী এই খেলোয়াড় বলেন, `আমার বাবা-মা যখন বলেছিলেন, ও (সানিয়া) টেনিস খেলতে যাচ্ছে তখন আমার চাচা-চাচী বলেছিলেন “কালো হয়ে যাবি, কেউ বিয়ে করবে না।`

বাবাই সানিয়ার জীবনের বড় হিরো। যেমনটি বলছিলেন, `আমার বাবাই আমার সবচেয়ে বড়ো হিরো, তিনি সব ঝড় সামলে আমাকে আগলে রেখেছিলেন। তারা আমার বাবাকে নিয়েও উপহাস করত, বলত, ` কি ভাবছো, তোমার মেয়ে মার্টিনা হিঙ্গিস হবে?` অথচ হিঙ্গিসকেই পরবর্তীতে তিন তিন বার পরাজিত করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের এই জীবন সঙ্গী।
অনুষ্ঠানে সানিয়া টেনিসে পুরস্কার স্বরূপ প্রাপ্ত ধনরাশির পরিমান যাতে পুরুষ ও মহিলাদের জন্য সমান হয় সেই বিষয়েও কথা বলেছেন। তিনি জানিয়েছেন, “আজ সমান পুরস্কারের জন্য আমাদের লড়াই করতে হয়, একজন টেনিস খেলোয়াড় হিসাবে কেন পুরুষদের সমান ধনরাশি মেয়েদের পাওয়া উচিত, তার জন্য আমাদের কারণ জানাতে হয়।এর মানে আজও আমার সমান নই, পৃথিবীর সর্বত্রই তা প্রযোজ্য।শুধুমাত্র ভারতেই নয়।`
সূত্র : এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে