নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়ানোয় ক্ষেপেছেন ম্যারাডোনা

news-image

নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়ানোয় ক্ষেপেছেন আর্জেন্টাইন কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনা। নাইজেরিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের পর ছড়ানো এই গুজবের তাৎক্ষণিক প্রতিশ্রুতিতে এই ফুটবল তারকা বলেন, যে তাকে বা তাদের ধরিয়ে দিতে পারবে তাকে নগদ ৮ হাজার ইউরো পুরস্কার দেবেন তিনি।

মঙ্গলবারে আর্জেন্টিনার ম্যাচে ম্যারাডোনার উচ্ছ্বাস-উত্তেজনা কারো নজর এড়ায় নি। ম্যাচের বাহিরের ডি-বক্সে ম্যারাডোনার অঙ্গভঙ্গি আরেক নাটকের সৃষ্টি করেছিল। ভিআইপি বক্সে চিকিৎসকদের খেলা না দেখার পরামর্শ না মেনেই চিৎকার ও উল্লাস করেন ম্যারাডোনা। ম্যাচের মাঝে কিছুক্ষণ ঘুমিয়ে পড়েন । ম্যাচশেষে হাসপাতালে নিতে হয় তাকে।

ম্যারাডোনা অসুস্থ হওয়ার কিছুক্ষণ পরেই স্প্যানিশ ভাষায় দুটি রেকর্ডিং ভাইরাল হয়। একটিতে বলা হয়, ‘ম্যারাডোনার হার্ট অ্যাটাক হয়েছে। তাকে বাঁচানোর জন্য ইনজেকশন দেওয়া হলেও তা বাঁচাতে পারেনি ম্যারাডোনাকে। তার মৃত্যু সংবাদ এখনো আর্জেন্টিনা ফুটবল দলকে জানানো হয়নি।’ আরেকটি বার্তায় বলা হয়, ‘ম্যারাডোনার মৃত্যুর খবরটি বৃহস্পতিবার প্রকাশ করা হবে। পারিবারিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অবস্থা এমন হয়েছিল ম্যারাডোনা স্ট্যাটাস দিতে বাধ্য হয়েছিলেন যে, ‘আমি বেঁচে আছি’। হোয়াটস অ্যাপে এক সাংবাদিক বন্ধুকে পাঠানো বার্তায় তিনি বলেন, আমার মা, আমার নাতি বেঞ্জামিন ও আমার ছেলে ফার্নান্দোর শপথ নিয়ে বলছি আমি বেঁচে আছি।’ সেই সঙ্গে আর্জেন্টিনার পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে জানান, ওইসব ব্যক্তিদের ছেড়ে কথা বলবেন না তিনি। তবে মাঠে ম্যারাডোনার অমন আগ্রাসী আচরণে ক্ষেপেছেন সমালোচকরা। বলেন, এর জন্যই কি ম্যারাডোনাকে প্রতিদিন ১০ হাজার ইউরো দিয়ে পুষছে ফিফা? প্রসঙ্গত, ফিফার শুভেচ্ছাদূত হিসেবে রাশিয়াতে প্রতিদিন নির্দিষ্ট অংকের সম্মানি পান ম্যারাডোনাসহ অন্যান্য সাবেক তারকা খেলোয়াড়রা। ডেইলি মেইল।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির