রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রযুক্তিকর্মীদের সুখবর দিলেন মোস্তাফা জব্বার : ইন্টারনেটের ভ্যাট কমে ৫% হচ্ছে

news-image

১৫% শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে,  একটি ফেসবুক স্ট্যাটাসের  মাধ্যমে এ সুখবর দিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, ‘সুখবর পে‌য়ে গে‌ছি। ইন্টার‌নে‌টের ভ্যাট ১৫ থে‌কে শতকরা ৫, সং‌যোজ‌নে ও খুচরা বি‌ক্রি‌তে ভ্যাট প্রত্যাহার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী’

এ বিষয়ে মোস্তাফা জব্বারের নিরন্তর চেষ্টা ও অব্যাহত আবদার রক্ষা করতে এক কথায়  বাধ্য হয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রযুক্তিখাতকে আরো এগিয়ে নিতে এবং আরো গতিশীল করতে ইন্টারনেটে ভ্যাট কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

মোস্তাফা জব্বার বলেন, এতদিন ১০০ টাকায় যে ১৫ টাকা ভ্যাট দিতে হতো গ্রাহককে, এখন দিতে হবে ৫ টাকা করে।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এই সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে।

ইন্টারনেট থেকে ভ্যাট, শুল্ক ও সারচার্জ বাবদ সরকারের আয় হয় বছরে এক হাজার ১০০ কোটি টাকা। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বার্থে এই খাতে আয় কমলেও সরকার সেটি করবে বলে জানা যায়।

এদিকে, আমাদেরসময়.কমের হেড অব আইটি রাজিব আহমেদ প্রযুক্তিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের এই পদক্ষেপের ফলে ভিশন ২০২১ অর্জনে দেশ একধাপ এগিয়ে গেল, তথ্য-প্রযুক্তিখাতে বিপ্লব সৃষ্টি হবে এবং দেশ বাস্তবেই ডিজিটালে পরিণত হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ