,

ব্রাজিলের বিপক্ষে নিষিদ্ধ মেক্সিকান তারকা মোরেনো

news-image

স্পোর্টস ডেস্ক: আগামী সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে জার্মানিকে বিশ্বকাপ থেকে বিদায় করে দেয়া মেক্সিকো। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে জিতেই মূলত দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়েছিল মেক্সিকোর। শেষ ম্যাচে সুইডেনের কাছে ৩-০ গোলে হারায় তাই খুব একটা ক্ষতি হয়নি ‘এল ট্রাই’দের।

তবে সুইডেনের কাছে হেরে যাওয়া ম্যাচের ক্ষতিটা ব্রাজিলের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে টের পাবে মেক্সিকো। কারণ বুধবার রাতে সুইডেনের বিপক্ষে চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেছেন মেক্সিকোর তারকা ডিফেন্ডার হেক্টর মোরেনো।

যার ফলে কার্ডজনিত নিষেধাজ্ঞার বলি হয়ে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না মোরেনো। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষেও একটি হলুদ কার্ড দেখেছিলেন মোরেনো। সেই হলুদ কার্ডে দলের খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু সুইডেনের বিপক্ষে কার্ডে হল দ্বিমুখী ক্ষতি।

প্রথমত, তার ফাউলের কারণে ম্যাচে পেনাল্টি পেয়েছিল সুইডেন। দ্বিতীয়ত দুই হলুদ কার্ডের কারণে এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হল মোরেনোকে। ফলে তাকে ছাড়াই ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামবে মেক্সিকো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে