,

একমাত্র টি-টোয়েন্টিতেও অস্ট্রেলিয়াকে হারাল ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশড করার পর একমাত্র টি-টোয়েন্টিতেও হারিয়েছে ইংল্যান্ড। ফলে ২৮ রানের হার দিয়ে ইংল্যান্ড সফর শেষ হল বিশ্ব চ্যাম্পিয়নদের।

বুধবার এজবাস্টনে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২২১ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড। রান তাড়ায় দুই বল বাকি থাকতে ১৯৩ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে নেমে ইংল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন রয় ও বাটলার। মাত্র ৮.৫ ওভারে ৯৫ রানের জুটি গড়েন তারা। মাত্র ৩০ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৬১ রান করে আউট হন বাটলার। অন্য ওপেনার রয় ২৬ বলে ৬টি চারে করেন ৪৪। দ্রুত ফিরেন ওয়েন মর্গ্যান। চতুর্থ উইকেটে জো রুটের সঙ্গে হেলসের ৭২ রানের জুটিতে দুইশ ছাড়ায় স্বাগতিকদের সংগ্রহ। ২৪ বলে ৪৯ রানে ফিরেন হেলস। রুট ২৪ বলে ৩৫। দুটি ছক্কায় ১৪ রানে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো। অভিষিক্ত মিচেল সয়েপসন ৩৭ রানে নেন ২ উইকেট।

জবাবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। নবম ওভারে ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে অতিথিরা। অধিনায়ক ফিঞ্চ একাই লড়াই করে ৪১ বলে ৬ ছক্কা আর ৭ চারে ৮৪ রান করেন। তাকে রশিদ ফিরিয়ে দেওয়ার পর আর পেরে উঠেনি অতিথিরা। অ্যাগার ফিরেন ২৯ রান করে। দুই ছক্কায় অ্যান্ড্রু টাই করেন ২০ রান।

রান উৎসবের ম্যাচে মাত্র ২৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন লেগ স্পিনার আদিল রশিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে