কয়েক ঘণ্টা পরই বিদায় জার্মান কোচের!

news-image

স্পোর্টস ডেস্ক:
জার্মান সমর্থকরা এটাকে এখনো বুঝি স্বপ্নই ভাবতে চাইবেন। কেননা, স্বপ্ন ভেঙে গেলেই তারা দেখবেন বিশ্বকাপে আর নেই জার্মানি। গোটা বিশ্ব দুনিয়াকে তাক লাগিয়ে গ্রুপ পর্বের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে যেখানে একটি জয়েই পারতো তাদের দ্বিতীয় রাউন্ডে ওঠাতে সেখানে তারা হেরে বসে ০-২ গোলে। চারদিক থেকে কোচ জোয়াকিম লোর ওপর চাপ আসছে। কিন্তু জার্মান বস জানালেন, সামনের কয়েকটা ঘণ্টা তিনি সময় চান নিজের ভবিষ্যৎ জানাতে।

জার্মানির পারফরম্যান্সে যারপরানই হতাশ জোয়াকিম লো। ম্যাচ শেষে উঠে আসে জার্মানির কোচের পদ ছাড়া না ছাড়া প্রসঙ্গ। লো’র সোজাসাপ্টা উত্তর, ‘আমি এখনই আমার ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমার কয়েকটা ঘণ্টা সময়ের প্রয়োজন। আমি ফেডারেশন প্রধানের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলবো। তবে এখন সবকিছু অকালপক্বের মতো অবস্থা। আমি এ কথাই বলতে পারি, আমি খুব হতাশ।’

ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়েও হতাশা ব্যক্ত করেছেন ২০১৪ সালের বিশ্বকাপজয়ী কোচ। ‘আমি খুব আঘাত পেয়েছি। অবশ্যই, এটা খুব হতাশার। আমরা বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম যাতে করে আমরা বিশ্বকাপটা ধরে রাখতে পারি। কিন্তু আমরা সেটা পারিনি। কেন পারিনি, সেটা জানি না। আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে কারণ ২০০৬ থেকে আমরা ভালো খেলে আসছি। কিন্তু এবার আমরা পারিনি। আমাদেরকে এটা গ্রহণ করতে হবে।’

২০০৬ বিশ্বকাপের পর ইয়ুর্গেন ক্লিন্সম্যানে বিদায়ের পর জার্মানির দায়িত্ব নেন লো। এরপর টানা ১২ বছর জার্মানদের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে একটি বিশ্বকাপ এবং একটি কনফেডারেশন্স কাপ জেতান দলকে। অবশেষে একযুগ পর ব্যর্থতা সঙ্গী করেই বিদায় নিতে হচ্ছে তাকে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির