বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কো মেট্রোতে মেসিদের খেলা দেখেছে ১৪ মিলিয়ন যাত্রী!

news-image

স্পোর্টস ডেস্ক: নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২-১ ব্যবধানে জিতে অসম্ভবকে সম্ভব করলো আর্জেন্টিনা। জটিল সব সমীকরণকে পেছনে ঠেলে জায়গা করে নেয় রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোতে। মজার ব্যাপার উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি মস্কোর মেট্রোতে চলাচলকারী ১৪ মিলিয়নের বেশি যাত্রী দেখেছেন।

এমন তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার শহরটির কর্তৃপক্ষ।

চলমান বিশ্বকাপের কোনো মুহূর্তই যেন মিস না হয়, এ জন্য মেট্রো কর্তৃপক্ষ বাড়তি আয়োজন করেছে। জানা যায়, ১ হাজার ৮৯৬টি বগিতে মোট ৮ হাজার ৭২০টি স্ক্রিন লাগানো হয়েছে।