কম দামের দুর্দান্ত বাইক আনলো বিএমডব্লিউ

news-image

দীর্ঘ বিরতির পর নতুন বাইক আনছে বিএমডব্লিউ। ১৮ জুলাই বাজারে আসছে ‘জি’ সিরিজের দু’টি নতুন মডেল। এগুলো হলো ‘জি ৩১০ আর’ এবং ‘জি ৩১০ জি এস।’

অনেক দিন ধরেই একটা জল্পনা চলছিল যে, বিএমডব্লিউ দুর্দান্ত ফিচার নিয়ে দু’টি নতুন মডেল নিয়ে আসছে। অবশেষে সেই জল্পনার অবসান হতে চলেছে। বহু প্রতীক্ষিত সেই বাইক খুব শিগগিরই গ্রাহকদের হাতে তুলে দিতে পারবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বাইক দুটি ভারতের বাজারে পাওয় যাবে।

‘জি ৩১০ আর’ এবং ‘জি ৩১০ জিএস’ এই মডেল দু’টির জন্য ইতিমধ্যেই বুকিং শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, বুকিংয়ের জন্য টোকেন মানি হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে গ্রাহকদের। অগ্রিম বুকিংয়ের জন্য গ্রাহকরা বিএমডব্লিউ-র কোনও আউটলেটে সরাসরি যেতে পারেন, কিংবা অনলাইনে সংস্থার www.bmw-motorrad.in ওয়েবসাইটে গিয়েও বিস্তারিত জানতে পারবেন।

আলাদা মডেল হলেও দু’টি বাইকেরই ইঞ্জিন ক্ষমতা, চেসিস এক রাখা হয়েছে। ৩১২.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এতে। ৩১০ আর মডেলটিকে স্পোর্টি লুক দেওয়া হয়েছে। অন্য দিকে, ৩১০ জি এস মডেলটির হাঙ্কি লুক বাইকপ্রেমীদের মন কাড়বে বলেই আশাবাদী সংস্থাটি। এটি একটি অ্যা়ডভেঞ্চার বাইক।

সংস্থাটি আনুষ্ঠানিক ভাবে বাইকের দাম ঘোষণা না করলেও বিশেষজ্ঞদের অনুমান ভারতে মডেল দু’টির দাম হতে পারে সাড়ে তিন লক্ষ রুপির কাছাকাছি।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার