,

মাঠে নামার আগেই ফ্রান্স বধের পরিকল্পনা জানালেন মেসি

news-image

 

আইসল্যান্ড, নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়া- গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত ষোলোয় আর্জেন্টিনা। সমর্থকদের হার্টথ্রব বাড়িয়ে অন্তিম মুহূর্তে জয়। বহু কষ্টে গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে মেসির দেশ। এবার সামনে ফ্রান্স।

পোগবা, ভারানে, গ্রিজম্যানদের শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে কী হবে! লিওনেল মেসি প্রি-কোয়ার্টার ফাইনালে নামার আগেই বলে দিলেন, ‘ফ্রান্সের প্রতিটি ম্যাচই আমরা দেখেছি। সাধারণত বিশ্বকাপের প্রতিটি ম্যাচই আমরা ফলো করে চলছি। স্কিলফুল ফুটবলারে বোঝাই দুর্ধর্ষ একটা দল।’

ক্রোয়েশিয়া কিংবা আইসল্যান্ডের বিরুদ্ধে তেকাঠিতে বল রাখতে পারেননি ম্যাজিশিয়ান। তবে নাইজেরিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচেই চলতি বিশ্বকাপের প্রথম গোল পেয়েছেন মেসি। ফ্রান্সের বিরুদ্ধে নামার আগে চরম সতর্ক তিনি। সাংবাদিকদের বলে দিয়েছেন, ‘দ্রুত গতির ফ্রান্স ফুটবলাররা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। তবে আমাদের করণীয় কী, সেই সম্বন্ধেও আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। কোনো সন্দেহ নেই, ফ্রান্সের বিরুদ্ধে লড়াই ভীষণই কঠিন হতে চলেছে।’

শনিবারেই (৩০ জুন) প্যারিসের বিপক্ষে নামবে নীল-সাদা জার্সির ফুটবলাররা। নিজেদের গ্রুপে অস্ট্রেলিয়া ও পেরুকে হারানোর পরে ডেনমার্কের বিরুদ্ধে শেষ ম্যাচে ড্র করেছেন ফ্রান্স। এবারে তাদের সামনেও মেসি-ধাঁধা সামলানোর চ্যালেঞ্জ। তারকা খচিত দল নিয়ে খেলতে এলেও ফ্রান্সের কোচের প্রধান সমস্যা দলের অনেকেই নিজেদের সুনাম অনুযায়ী খেলতে পারছেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে