‘ওরা মেসি, আমি ম্যারাডোনা’

news-image

আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই। ঠিক সময়ে বসে গেলেন টিভির সামনে। তার পাশে দুই খুদে সমর্থক। সবার গায়ে সাদা-আকাশি জার্সি। তিন আর্জেন্টিনা–সমর্থকের নাম মাশরাফি বিন মুর্তজা, হুমায়রা মুর্তজা ও সাহেল মুর্তজা। বাবা আর্জেন্টিনা সমর্থন করেন ডিয়েগো ম্যারাডোনা আর ছেলে-মেয়ে লিওনেল মেসির কারণে।

টিভিতে যখন আর্জেন্টিনার একাদশ দেখানো হচ্ছে, মুহূর্তটা স্মৃতিতে ধরে রাখতে ছেলে-মেয়েকে নিয়ে একটা ছবিও তুলে রাখলেন মাশরাফি। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ছবিটা পোস্ট করে লিখেছেন, ‘ওরা মেসি, আমি ম্যারাডোনা। জেনারেশন, কিছু করার নাই। তবে সবাই আর্জেন্টিনা।’ শ্বাসরুদ্ধকর ৯০ মিনিট পেরিয়ে লাখো-কোটি আর্জেন্টিনা–সমর্থকের মতো মাশরাফিও কাল বেশ শান্তিতে ঘুমাতে পেরেছেন। তবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বেশি খুশি ম্যারাডোনার জন্য।

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জেতায় ম্যারাডোনা যে খুশিটা হয়েছেন, তা দেখেই মাশরাফি খুশি। ছিয়াশির মহানায়ককে এতটা পছন্দ করেন, বাংলাদেশ অধিনায়ক তাই লিখেছেন, ‘পৃথিবীর একজন খেলোয়াড়কে দেখলে আমার আবেগ উথলিয়ে আসে। কেন, জানি না। সে না খেললেও মনে হয় না খেলছে না, আর্জেন্টাইন খেলোয়াড়দের ধন্যবাদ, আমার গুরুকে শান্তিতে একটা রাত ঘুমাতে দেয়ার জন্য। গুরু আজ তুমি মন খুলে খাও, তোমার মতো খেলোয়াড় আমি দেখিনি। দেখতে চাইও না।’

ম্যারাডোনার বর্ণাঢ্য চরিত্রটাই বেশি টানে মাশরাফিকে। খেলোয়াড়ি জীবনের সাফল্য তো আছেই, জীবন নিয়ে আর্জেন্টিনা কিংবদন্তির থোড়াই কেয়ার দর্শন, আর্জেন্টিনার জন্য তার যে পাগলামো, ভালোবাসা—ভীষণ পছন্দ করেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। ম্যারাডোনাকে নিয়ে যত বিতর্ক হোক, তার প্রতি মাশরাফির ভালো লাগায় এতটুকু মরচে পড়ে না। অকপটেই বলেন, ‘আসলে আমি ফুটবল বলতে বুঝি একজনই—ডিয়েগো। সে যতই বিতর্কিত হোক, একজন পাক্কা সৈনিক, কি খেলোয়াড়, কি কোচ, বা একজন দর্শক হিসেবে।’

আর্জেন্টিনা-ম্যারাডোনাকে ভীষণ পছন্দ করলেও প্রিয় দলকে নিয়ে খুব যে আশাবাদী, তা নন। আর্জেন্টিনার মাঝমাঠ-রক্ষণ নিয়ে মাশরাফির সংশয় থেকেই যাচ্ছে। তবু যে দলকে পছন্দ করেন, নিশ্চয়ই চান আর্জেন্টিনা হাসিমুখেই শেষ করুক বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির