,

ফ্রান্সের বিপক্ষে হলুদ কার্ড আতঙ্কে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক:
শ্বাসরুদ্ধকর এক ম্যাচে নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে আর্জেন্টিনা। মেসি এবং মার্কস রোহোর গোলে গ্রুপের রানার্সআপ হয় তারা। দ্বিতীয় রাউন্ডে উঠলেও মেসিদের জন্য অশনি বার্তা নিয়ে আসছে হলুদ কার্ড।

নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার তিনজন ফুটবলার হলুদ কার্ড পান। মাচেরানো, এভার বানেগা এবং লিওনেল মেসির মতো তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলুদ কার্ড পাওয়া আতঙ্কে রয়েছে আর্জেন্টিনা। কেননা, ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যদি আরেকটি হলুদ কার্ড পান তাহলেই কোয়ার্টার ফাইনালে আর খেলা হবে না তাদের।

মেসি, মাচেরানো, বানেগার মতো সমস্যায় রয়েছে মার্কাদো, ওটামেন্ডি ও আকুনিয়া। ক্রোয়েশিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেয়েছিলেন তারা। তাই ফ্রান্সের বিপক্ষে যদি এই ছয়জন ফুটবলার প্রথম একাদশে নামেন তাহলে ৬ হলুদ কার্ড নিয়ে বেশ চিন্তিত অবস্থায় খেলতে হবে তাদের।

আতঙ্কের মাঝে আশার বাণীও রয়েছে। যদি কোনোমতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি হলুদ কার্ডবিহীন কাটাতে পারেন এবং আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালে ওঠে তাহলে গায়ে একটি হলুদ কার্ডের তকমা মুছে যাবে। পুরোপুরি কার্ডহীন হয়েই কোয়ার্টার ফাইনালে নামবে মেসিরা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির