,

এক নজরে নেইমারের মডেল প্রেমিকা

news-image

ফুটবল খেলায় বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ ব্রাজিল। সেই ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় ফুটবল তারকার প্রেমিকা হওয়ার সুবাদে তিনিও অগণিত ভক্তের চোখের মণি এখন। বলছি নেইমারের প্রেমিকা ব্রুনা মারকুইজিনের কথা। ব্রাজিলের বেশ আলোচিত ও জনপ্রিয় মডেল তিনি। ২২ বছর বয়সী এ মডেলের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা ২৮.৮ মিলিয়ন।

মাত্র ৫ বছর বয়স থেকে অভিনয় শুরু করেছিলেন নেইমারের প্রিয়তমা প্রেমিকা। ২০০৩ সালে যখন তার বয়স ছিল মাত্র ১০ বছর তখন তিনি ব্রাজিলের সেরা শিশু শিল্পীর পুরস্কারও পেয়েছিলেন। ব্রাজিলের বেশ কিছু টেলিভিশন অনুষ্ঠান, মডেলিংসহ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘ওমেন ইন লাভ’ ও ‘অ্যামেরিকা অ্যান্ড স্নেক অ্যান্ড লাভ’।

২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ব্রুনা। ২০১৪ সালে তাদের এ মধুর প্রেমের সম্পর্কে একবার ফাটলও ধরেছিল। যদিও সেই ফাটল ধরা প্রেম জোড়াও লেগে যায়।

২০১৬ সালে অলিম্পিকে স্বর্ণ পদক জিতে ব্রাজিল। তখন গ্যালারিতে বসেই প্রেমিক নেইমারের খেলা দেখতে দেখা যান ব্রুনা। এরপরের বছর আবারও তাদের এ প্রেম ছাড়াছাড়ির দিকে মোড় নিতে শুরু করে। ২০১৭ সালে ব্রুনা মারকুইজিনের সঙ্গে প্রেমের সম্পর্কে সমাপ্ত ঘটান নেইমার।

তখন এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘হ্যাঁ, আমি ও ব্রুনা দুজনেই এখন আলাদা হয়ে গেছি। এটা আমাদের দুজনের সিদ্ধান্তেই হয়েছে। এটাও সত্যি ব্রুনা আসলেই একজন প্রশংসণীয় নারী। পেশাদার জীবন ও বাস্তব জীবনেও ব্রুনা বেশ সুখেই জীবন যাপন করেবে। অবশেষে আমরা এখন শুধুই ভালো বন্ধু।’

যদিও তারা বেশিদিন আলাদা থাকতে পারেননি। ওই বছরের ডিসেম্বরেই আবার তাদের মিল হয়ে যায়।

২০১৮ সালে প্যারিসে উদযাপিত নেইমারের ২৬তম জন্মদিনে এই তারকা যুগলকে বেশ অন্তরঙ্গ সময় কাটাতে দেখা যায়। নেইমারের প্রতিটি ম্যাচের সময় ব্রুনা মারকুইজিনের মধ্যে একধরনের চাঁপা উত্তেজনা দেখতে পান এই দুই তারকা জুটির ভক্তরা।

প্যারিসে প্রেমিক নেইমারের সঙ্গে ব্রুনা মার্কেজিন

সূত্র: দ্য সাউথ আফ্রিকান, দ্য সান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে