,

ফুটপাতের সেই ছেলেটি এখন বিশ্বকাপের বড় তারকা

news-image

পর্তুগালের সঙ্গে ড্র করে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে ইরান। তবে এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে বিশ্বকাপের বড় তারকা বনে গেছেন ইরানের গোলরক্ষক আলী রেজা। কিন্তু এই গোলরক্ষকের অতীত ইতিহাস জানলে তার প্রতি আরও সহানুভূতি জন্মাতে পারে আপনার।

ইরানের একটি গরিব পরিবারে জন্ম আলী রেজা। পেট চালানোর জন্য একসময়ে গাড়ি ধোয়ামোছাও করতেন। রাস্তার ফুটপাথে ঘুমাতেন। একদিন স্থির করলেন তেহরানে পালিয়ে যাবেন। স্বপ্ন দেখতেন একদিন বড় ফুটবলার হবেন।

দেশের হয়ে খেলবেন। সেই স্বপ্ন পূরণ করার জন্য আলি রেজা বাড়ি থেকে পালিয়ে যান তেহরানে। সেখানেই শুরু হয় তার অনুশীলন। স্বপ্ন সত্যি করার জন্য নিজেকে ডুবিয়ে দিতেন অনুশীলনে। অনেকেই রেজাকে ফুটবল ক্লাবের সামনে শুয়ে থাকতে দেখেছেন। ভুল করে তাঁকে ভিক্ষাও দিয়েছেন অনেকে। গলি থেকে রাজপথে আজ উঠে এসেছেন ইরানের গোলরক্ষক।বিশ্বকাপ তাঁকে পরিচিতি দিয়েছে। ইরান বিশ্বকাপ থেকে বিদায় নিলেও রোনালদোর পেনাল্টি ঠেকিয়ে আলি রেজা এখন সুপারস্টার।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে