,

মুন্সিগঞ্জে পদ্মায় ২০ যাত্রী নিয়ে উল্টে গেছে স্পিডবোট, উদ্ধারকাজ চলছে

news-image

মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে পদ্মা নদীতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ২০ জন যাত্রীবোঝাই একটি স্পিডবোট উল্টে গেছে। তাৎক্ষণিকভাবে স্পিডবোট থেকে কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনো অনেকে নিখোঁজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক পরিদর্শক আক্তার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিমুলিয়া থেকে স্পিডবোটটি ২০ থেকে ২২ জন যাত্রী নিয়ে কাঁঠালবাড়ির দিকে আসছিল। মাঝপথে পদ্মার ঢেউয়ে স্পিডবোটটি উল্টে যায়। আশপাশে থাকা ট্রলার, লঞ্চ ও অন্য স্পিডবোটগুলোতে থাকা লোকজন দ্রুতগতিতে তাৎক্ষণিকভাবে কয়েকজনকে উদ্ধার করতে পারেন। পরে নৌ পুলিশ ও কোস্টগার্ড উদ্ধারকাজ শুরু করে।

পরিদর্শক আক্তার হোসেন জানান, যাত্রীদের অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে