,

দিবা-রাত্রির ম্যাচ জিতে সিরিজ সমতায় শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট দিয়েই সিরিজে সমতা আনলো শ্রীলঙ্কা। চার উইকেটে বার্বাডোজ টেস্ট জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করলো লঙ্কানরা।

ম্যাচের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় বাউন্ডারির বাইরে থাকা বিজ্ঞাপনী বোর্ডে ধাক্কা লেগে বেশ খারাপভাবেই চোট পান লঙ্কান ওপেনার কুসল পেরেরা। সঙ্গে সঙ্গেই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ম্যাচে আর ফিরতে পারবেন কিনা তা নিয়েই দেখা দিয়েছিলো সংশয়। কিন্তু সব শঙ্কাকে পিছনে ফেলে পরের দিনই মাঠে ফিরলেন এবং দারুণ এক ইনিংসে দলকেও জেতালেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

কেনসিংটন ওভালে মঙ্গলবার (২৬ জুন) ৫ উইকেটে ৮১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৬৩ রান আর ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৫ উইকেট। দিনের শুরুতেই কোনো রান যোগ করার আগেই কুসল মেন্ডিসকে ফিরিয়ে দেন জেসন হোল্ডার।

তবে এটিই দিনের একমাত্র সফলতা হয়ে থাকে স্বাগতিকদের। হাসপাতাল থেকে ফেরা কুশল পেরেরা ২৮ রান ও দিলরুয়ান পেরেরার ২৩ রানে মাত্র ১৬.২ ওভার খেলেই সফরকারীরা পৌঁছে যায় জয়ের বন্দরে।

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৬০ রানে ৯ উইকেট নেওয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। দারুণ পারফরম্যান্স দেখিয়ে সিরিজ সেরা হয়েছেন শেন ডাওরিচ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে