,

এক নজরে মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল-সার্বিয়া

news-image

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বুধবার দিবাগত রাত ১২টায় সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ইতোমধ্যে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ৫ বারের চ্যাম্পিয়নরা। সার্বিয়ার বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। ড্র করলেও দ্বিতীয় পর্বে উঠে যাবে ব্রাজিল। এমনকি হারলেও নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে। টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকা নেইমাররা যে এই ম্যাচে হেরে যাওয়ার কথা চিন্তা করছেন না সেটা অনেকটা অনুমান করা যায়। তা দেখে নেওয়া যাক দু’দলের মুখোমুখি লড়াইয়ে কে কত বার জয়ী হয়েছে।

বিশ্বকাপে সাবেক যুগশ্লোভিয়া অথাৎ বর্তমান সার্বিয়ার সঙ্গে ব্রাজিলের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই দেখা হয়েছিল দু’দলের। ম্যাচটি ব্রাজিল ২-১ গোলে হেরে যায়। এরপর ১৯৫০ সালের বিশ্বকাপে আবারও দেখা হয় দু’দলের। এবার ২-০ গোলে জয়ী হয় ব্রাজিল। পরের আসরে আবারও মুখোমুখি হয় ব্রাজিল-সার্বিয়া। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সর্বশেষ ১৯৭৪ সালের বিশ্বকাপে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচটিও ড্র হয়।

তবে বিশ্বকাপ ছাড়া দু’দলের মধ্যকার লড়াইয়ে অবশ্য যোজন-বিয়োজন এগিয়ে ব্রাজিল। সর্বশেষ তাদের দেখা হয় ২০১৪ সালে। তখনও সার্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে নেইমাররা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির