,

দুঃসংবাদ ব্রাজিলের জন্য, নেইমার ডোপটেস্টের মুখোমুখি!

news-image

নিউজ ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে নেইমারকে নিয়ে স্বপ্ন দেখছে উত্তরসূরিরা। নেইমার তাদের এবারের বিশ্বকাপ এনে দেবে। কিন্তু সবার জন্য বড় দুঃসংবাদ হচ্ছে রাশিয়া বিশ্বকাপে ডোপটেস্টের মুখোমুখি হতে হয়েছে নেইমারকে।

কোস্টারিকার বিপক্ষে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে খেলার পর নেইমারকে ডাকা হয়েছিল ডোপিং কন্ট্রোল রুমে। স্টেডিয়ামের প্রেসবক্সে বসেই দেখা গেল একজন এসে খবর জানিয়ে গেলেন। আর তাকে অনুসরণ করলেন নেইমার। ডোপিং কন্ট্রোল রুমে নেইমারের প্রশ্রাবের নমুনা নেয়া হয়েছে। অ্যান্টি ডোপিং সেকশন হতে সঙ্গে সঙ্গে রিপোর্ট দেয়া হয় না। ফিফায় পাঠানো হয়। ফলাফল পরে জানানো হয়। এক্ষেত্রে খুবই গোপনীয়তা রক্ষা করা হয়।

কোস্টারিকার বিপক্ষে ওই ম্যাচে ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। খেলা শেষে ব্রাজিলের ফুটবল সংশ্লিষ্টরা মিক্সড জোনে ছিলেন। কুতিনহো, মার্সেলোরা এসে চলে গেলেন। থিয়েগো সিলভা আসলেন কথাও বললেন। দেখা মিলছিল না নেইমারের। তাই নেইমারের বের হতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে তাদের মধ্যে একজন বললেন, ‘ডোপিং রুমে গেছেন।

কেন গেছেন জানতে চাইলে বললেন, ফিফা নিয়ে গেছে। এটা নিয়ম।’ কিন্তু নেইমারকে কেন? কোনো অভিযোগ আছে? ব্রাজিলের সেই প্রতিনিধি জানালেন এটা নিয়ম। তুমি ফিফাকে জিজ্ঞেস করো। এই লোকটি শুধু বললেন খেলা শেষ হওয়ার পর মাঠ হতে সরাসরি ডোপিং রুমে নিয়ে যাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে