,

নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই জরিমানার কবলে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক:
নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগেই জরিমানার কবলে আর্জেন্টিনা চলতি বিশ্বকাপে মাঠের ভেতরে সময়টা ভালো যাচ্ছে না আর্জেন্টিনা ফুটবল দলের। মাঠের বাইরেও সেই হতাশা চেপে রাখতে পারছেন না আর্জেন্টিনার সমর্থকরা। যার ফলে দায় এসে পড়ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাঁধে। সেই দায়শোধ করতে ‘এএফএ’কে গুণতে হয়েছে প্রায় ৮৮ লাখ ৭৫ হাজার টাকা বা ১ লাখ ৫ হাজার ডলার।

ঘটনাটো ঘটেছে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচের পরে। ওই ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল লিওনেল মেসির দল। সে সঙ্গে কঠিন করে ফেলে দ্বিতীয় রাউন্ডে ওঠার সমীকরণ। এই হারের গ্লানি সইতে না পেরে ক্রোয়েশিয়ান সমর্থকদের ওপর চড়াও হয় আর্জেন্টাইন সমর্থকরা। ক্রোয়েশিয়ানদের ওপর বোতল ছোঁড়াছুঁড়ি, অশালীন ব্যবহারসহ নানান আপত্তিকর মন্তব্য করেছিল তারা।

যা অগোচরে থাকেনি ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফারও। তাৎক্ষণিকভাবে সেই ঘটনার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত জানায়নি ফিফা। নভগোরদ স্টেডিয়ামের সেদিনের ভিডিও বিশ্লেষণ করেই আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকে শাস্তির সিদ্ধান্ত নেয় ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী বৈশ্বিক কোন টুর্নামেন্টে কোন দলের সমর্থকরা উগ্র আচরণ করলে তার দায়ভার পড়বে সেই দেশের ফেডারেশনের ওপর।

এই কারণেই নিজ দেশের সমর্থকদের উগ্রতার চড়া মূল্য দিতে হয়েছে এএফএকে। এর আগে মেক্সিকান ফুটবল ফেডারেশন ও সার্বিয়ান ফুটবল ফেডারেশনকেও একই কারণে জরিমানা করেছিল ফিফা।

মঙ্গলবার নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয়ছাড়া যে কোন ফলাফলেই বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাবে দুইবারের চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ হেরে গেলে শুধু পরাজয়ের গ্লানিই নয়, ‘এএফএ’র দুশ্চিন্তার কারণ হতে পারেন আর্জেন্টাইন সমর্থকদের এমন উগ্রতাও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে