,

কোচের সঙ্গে দ্বন্দ্বে একাদশে নেই আগুয়েরো!

news-image

স্পোর্টস ডেস্ক :
আর্জেন্টিনা দলের ভেতর এখন কী চলছে সেটা খেলোয়াড়দের থেকে ভালো বোধহয় কেউ জানেন না। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরে দেওয়ালে পিঠ ঠেকে যায় আর্জেন্টাইন ফুটবলারদের। ম্যাচে তাদের পারফরম্যান্সও ছিল যাচ্ছে তাই। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আগুয়েরোর কথা নিয়ে চলছে নানান গুঞ্জন। সেটারই রেশ ধরে গ্রুপের শেষ ম্যাচে দলের একাদশে হয়তো দেখা যাবে না এই ম্যান সিটি তারকাকে।

নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে আগুয়েরোর থেকে কোচ বেশি ভরসা করছেন হিগুয়াইনকেই। প্রথম দুই ম্যাচে হিগুয়াইন বেঞ্চে বসেই কাটান। বদলি হিসেবে নেমেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই জুভেন্টাস তারকা। হিগুয়াইনের ম্যাচে খেলার থেকে সবচেয়ে বড় আলোচনায় আগুয়েরোর সঙ্গে কোচের অন্তর্দ্বন্দ্ব।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর আগুয়েরো মিডিয়ায় কোচের ফরমেশন নিয়ে বলেন, ‘দেখা যাক, কোচ এ ব্যাপারে কী বলেন।’ এরপর থেকেই কোচের সঙ্গে তার গুঞ্জনের ডালপাল বাড়তে থাকে। যদিও আর্জেন্টাইন ফেডারেশনের প্রধান তাপিয়া জানিয়েছেন, খেলোয়াড়দের সঙ্গে কোচের কোন প্রকার ঝামে হয়নি। কিন্তু সাম্পাওলি যে আগুয়েরোকে এই ম্যাচে প্রথম একাদশে নামাবেন না, সেটা এক প্রকার নিশ্চিত বলা চলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে