,

আর্জেন্টিনার জন্য সুখবর : সুস্থ নেই নাইজেরীয় অধিনায়ক

news-image

নাইজেরিয়ার বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচের আগেই নাইজেরিয়া শিবির থেকে একটা সুসংবাদই পেল যেন তারা!

আজকে জিততেই হবে আর্জেন্টিনাকে। বিশ্বকাপে টিকে থাকতে আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই মেসিদের সামনে। তবে নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে অবশ্য একটা সুখবরই মিলছে তাদের জন্য। সুস্থ নেই নাইজেরীয় অধিনায়ক জন ওবি মিকেল। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে হাতের হাড় ভেঙে যাওয়ায় আজকের ম্যাচে তিনি অনিশ্চিত।
মিকেলের দুর্ভাগ্য।

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের একেবারে শেষ দিকে হাতে চোট পান তিনি। কিন্তু তার আগেই খেলোয়াড় বদলির কোটা শেষ হয়ে যাওয়ায় তাঁকে মাঠ×থেকে তুলতে পারেননি কোচ গার্নত রোর। দলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মিকেলের চোটের খবর নিশ্চিত করেছেন কোচ নিজেই, ‘দুর্ভাগ্যবশত আমাদের দলের একজন খেলোয়াড় চোটে পড়েছেন এবং সে আমাদের অধিনায়ক।’

তবে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মিকেলকে খেলানোর কথাও বলেছেন তিনি, ‘আমি মনে করি সে ম্যাচে কাস্ট পরে খেলতে পারে। এ ব্যাপারে আমাদের মেডিকেল টিম কাজ করে যাচ্ছে।’
নাইজেরিয়া দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই মিকেল। মিডফিল্ডে থেকে পুরো দলটাকে এক সুতায় গেঁথে রাখার দায়িত্ব তাঁর। স্বাভাবিকভাবেই, মিকেলের চোটের খবরটা মানসিকভাবে মুষড়ে পড়া আর্জেন্টাইন শিবিরের জন্য যথেষ্ট ভালো খবরই!

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে