,

জমে উঠেছে শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের ব্রিজটাউন টেস্ট

news-image

স্পোর্টস ডেস্ক: ব্যাটসম্যানরা একদমই সুবিধা করতে পারছেন না। তবে বেশ জমে উঠেছে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ব্রিজটাউন টেস্ট। তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে, চতুর্থ দিনেই ফল বেরিয়ে যাওয়ার কথা। তবে ম্যাচের যে অবস্থান, তাতে কোন দল জিতবে, মোটেই আন্দাজ করা যাচ্ছে না।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২০৪ রানেই গুটিয়ে দেয় শ্রীলঙ্কা। তবে জবাব দিতে নেমে তারাও ভালো করতে পারেনি, ১৫৪ রানেই থামে প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে আবারও ৯৩ রানে গুটিয়ে দেয় লঙ্কানরা। তাই বলে কি ছেড়ে দিয়েছে ক্যারিবীয়রা।

শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে মাত্র ১৪৪ রানের। তবে তৃতীয় দিন শেষে ৮১ রানেই ৫ উইকেট হারিয়ে বসেছে সফরকারিরা। জেসন হোল্ডারের আগুনে বোলিংয়ের (৪/২১) সামনে দাঁড়াতে পারেনি লঙ্কানদের টপ অর্ডার। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন কুশল মেন্ডিস। ২৫ রানে অপরাজিত আছেন তিনি। ওপেনার দানুষ্কা গুনাথিলাকা করেন ২১ রান। স্বীকৃতি ব্যাটসম্যানদের মধ্যে কেবল কুশল পেরেরা আছেন মেন্ডিসের সঙ্গে হাল ধরার মতো।

আপাতত মেন্ডিসের সঙ্গে আছেন নাইটওয়াচম্যান দিলরুয়ান পেরেরা। তিনি ১ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবেন। শেষের ব্যাটসম্যানদের সাফল্যের উপরই নির্ভর করছে এই টেস্টে লঙ্কানদের ভাগ্য।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে