রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাস্তাপারাপারে অসচেতনতাই দুর্ঘটনার কারণ (ভিডিও)

news-image

রাস্তায় দুর্ঘটনা যেন এখন নিত্যসঙ্গী। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে দুর্ঘটনা। মানুষের জীবনের যেন মূল্য নেই। কিন্তু কেন এত দুর্ঘটনা? সাবধানহীনতা-অসতর্কতা -ধৈর্য্য হীনতাই মূলত রাস্তাপারাপারে দুর্ঘটনার কারণ। রাস্তা পারাপারের জন্য এতো ওভারব্রিজ, আন্ডারপাস কিংবা জেব্রাক্রসিং তারপরেও হাত দেখিয়ে গাড়ি থামিয়ে দৌড়ে রাস্তা পার হতে দেখা যায় বেশির ভাগ পথচারিকে। রাস্তা পারাপারে অসতর্কতা, নগর জীবনে যা সবচেয়ে বেশি ঘটে রাজধানী ঢাকায়। যা প্রতিনিয়ত জীবনকে ঠেলে দিচ্ছে অনিশ্চিয়তার পথে। তারপরের অনিশ্চিয়তার শঙ্কা আমলে না নিয়ে নিজেদের খেয়াল খুশিমত রাস্তা পার হচ্ছে নগরবাসী।

https://youtu.be/ulkObqiviVQ

রাস্তা পারাপারে পথচারীর এমন অসতর্কতায় চলন্ত গাড়ি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব বলে মত যানবাহন চালকদের। চালকরা জানান, মানুষ যেভাবে পার হচ্ছে এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এতে গাড়ি ব্রেক করার পরও আরো দুই হাত সামনে যেতে পারে, এতে করে গাড়ির সামনে মানুষ থাকলে দুর্ঘটনা ঘটা স্বাভিক। অনেকে জানেই না তাদের নির্দিষ্ট রোড আছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট বলছে, দেশে মোট সড়ক দুর্ঘটনার ৫২ ভাগেই পথচারিদের অসতর্কতার কারণে। আর বিআরটিএ’র গবেষণা বলছে পথচারিদের অসতর্কতার পাশাপাশি রাস্তা পারাপারে ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করায় হচ্ছে অধিকাংশ দুর্ঘটনা।

পথচারীরা বলেন, দুর্ঘটনা ঘটার প্রধান কারণ হচ্ছে, নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তা পার না হয়ে যে কোনো জায়গা দিয়ে রাস্তা পার হয়ে যায়, লাফ দিয়ে গাড়ির উপর চলে আসে অথবা হাত দিয়ে গাড়ি থামাতে চায়। এতে করে একজন চালকের কাছে গাড়ি চালানোর সময় গাড়ি কন্ট্রোল করা সমস্যা হয়ে যায়। গাড়ি নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে পড়ে। আমরা যদি নিজেদের সচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে দুর্ঘনা কমানো কষ্টকর হবে।

রাজধানীর মহাখালী রেলক্রসিং এলাকায় ভীড়, পথচারীদের পারাপারে যেখানে রয়েছে ফুট অভার ব্রিজ, তারপরেও অধিকাংশ রাস্তা পারাপারের ক্ষেত্রেই জীবনের ঝুঁকি নিয়ে ওভারব্রিজ ব্যবহার না করে রাস্তা পারাপার করছে পথচারীরা। যার ফলে বাড়ছে দুর্ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন নিরাপদে রাস্তা পারাপারের ক্ষেত্রে সবার আগে সচেতন হতে হবে পথচারীদের নিজেদের।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ