,

মিশরের হয়ে আর খেলবেন না মোহাম্মদ সালাহ!

news-image

অনলাইন ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের পর মিশরের জার্সিতে আর নাও দেখা যেতে পারে হালের আলোচিত তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চেচনিয়ার নাগরিকত্ব নিয়ে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার পর তিনি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলেন বিশ্বস্ত সূত্র জানিয়েছে। খবর সিএনএন ও দ্য সানের

খবরে বলা হয়, এ ঘটনায় সালাহ অসন্তুষ্ট। তিনি চান না খেলার বাইরে রাজনৈতিক স্বার্থ উদ্ধারে তাকে ব্যবহার করা হোক।

একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরটি। যেখানে দেখানো হচ্ছে ক্রেমলিন সমর্থিত চেচনিয়ের প্রেসিডেন্ট রমজান কাদিরভোর সঙ্গে কথা বলছেন এবং তার শার্টে একটি চেচনিয়া পতাকা বহন করছেন।

বিশ্বকাপ খেলতে গিয়ে চেচনিয়ার রাজধানী গ্রজনিতে অনুশীলনের শিবির করে মিশর। সেখানেই মিশর তারকার সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি রমজান কাদিরভ। একই সঙ্গে তাকে চেচনিয়ার নাগরিকত্বও দেয়া হয়।

এ ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় রমজান কাদিরভ লেখেন, ‘মোহাম্মদ সালাহ চেচনিয়ার সাম্মানিত নাগরিক। মিশর ও লিভারপুলের এই মহান ফুটবলারকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ঘোষণাপত্রে সাক্ষর করেছি আমি।’

দ্য সানের খবরে বলা হচ্ছে, ক্রেমলিনের সমর্থন নিয়ে ২০০৭ সালে চেচনিয়ার দায়িত্ব নেন রমজান কাদিরভ। এরপর থেকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই অঞ্চলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যেখানে স্বাধীনতার দাবিতে আন্দোলনরতদের বিরুদ্ধে দুটি নিষ্ঠুর ও ব্যাপক ক্ষয়ক্ষতির যুদ্ধ পরিচালনা করেছিল রাশিয়া।

যদিও বার্তা সংস্থা সিএনএন এ বিষয়ের সত্যতা জানার জন্য মিশরীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করলে তারা বিস্ময় প্রকাশ করেন। ফেডারেশন জানায়, সালাহ কোনো সিদ্ধান্ত নিলে আমরা জানতাম। আমরা সারাদিন তার সঙ্গে কাটিয়েছি। কিন্তু আমাদের কোনো প্রতিনিধির সঙ্গে সে এ বিষয়ে আলোচনাই করেনি।

ফেডারেশন আরও জানায়, আমরা এখানে খেলা করতে এসেছি এবং ফিফার কার্যক্রমের মধ্যে রয়েছি। আমরা কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলতে চায় না।

রাশিয়া বিশ্বকাপের নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ সোমবার সৌদি আরবের মুখোমুখি হবে মিশর। আগের দুই ম্যাচে পরাজিত হওয়ায় আজ জিতলেও তাই নক আউট পর্বে যাওয়ার সুযোগ নেই সালাহদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে