,

যে কারণে মেসির খেলা ছন্দহীন

news-image

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো তো একাই বিশ্বকাপকে রাঙিয়ে দিয়েছেন, ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারও গোল পেয়েছেন। কিন্তু লিওনেল মেসি দুই ম্যাচ শেষে এখনো নিষ্প্রভ। এখনো গোলের দেখাও পাননি। তবে শুধু গোল দিয়েই নয়, মাঠে মেসির সার্বির পারফরম্যান্স নিয়েই চলছে কাঁটাছেড়া। কেউ এর পুরো দায় দিয়েছেন মেসিকে, আবার কেউ দোষ দিচ্ছেন তার সতীর্থদের। আর্জেন্টিনার কোচ তোই সরাসরিই বলে দিয়েছেন, মেসিকে ঘিরে পরিকল্পনায় খাপ খাওয়াতে পারছে না দলের বাকি খেলোয়াড়েরা।

বিবিসির ক্রীড়া সাংবাদিকরা মেসির এ ছন্দহীনতার পেছনে দায়ী করেছেন চোটকে। ডান-পায়ের ঊরুর মাংসপেশিতে সামান্য চোট রয়েছে মেসির। যে কারণেই তার দৌড়ানো ও গতি পরিবর্তন করতে কিছুটা সমস্যা হচ্ছে। তাছাড়া কোচের কথারও সত্যতা আছে। সেটা আর্জেন্টিনার ম্যাচ দুটি দেখলেই বোঝা যাবে। বিশ্বকাপে দলগতভাবেই খারাপ খেলছে আর্জেন্টিনা। বাছাইপর্বেই একই অবস্থা ছিল। সতীর্থদের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাচ্ছেন না মেসি।

ক্রিশ্চিয়ানো রোনালদো না মেসি-কে সেরা এ নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে আলোচনা। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে, সেরা হিসেবে দু’জনের একজনকে বেছে নিতে রীতিমতো গবেষণায় বসতে হত। কিন্তু বিশ্বকাপে রোনালদো নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এটার জন্যও চাপে আছেন মেসি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে