,

টিকে থাকলো কলম্বিয়া, বিদায় পোল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক।। ব্রাজিল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা কলম্বিয়া ঘুরে দাঁড়ালো। বিশ্বকাপের গত ৯ ম্যাচে মাত্র ২টি জয় পাওয়া পোল্যান্ডকে হারিয়ে নকআউটে খেলার আশা বাঁচিয়ে রেখেছে তারা। রবিবার ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে জিতেছে কলম্বিয়া। এই হারে ২০০৬ সালের পর বিশ্বকাপে ফেরা পোলিশ টানা তৃতীয়বার গ্রুপ পর্বেই বিদায় নিলো।

জাপানের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ শুরু করেছিল কলম্বিয়া। একই ব্যবধানে সেনেগালের কাছে হারে পোল্যান্ড। বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে কাজান অ্যারেনায় রবিবার মুখোমুখি হয়েছিল দুই দল।
ফিটনেস ইস্যুতে প্রথম ম্যাচে একাদশে ছিলেন না হামেস রোদ্রিগেস। গতবারের গোল্ডেন বুট জয়ীকে এদিন শুরুতেই রাখলেন হোসে পেকেরম্যান। তার সুফলও কলম্বিয়া কোচ পেলেন হাতেনাতে। প্রথম গোলে দারুণ অবদান রাখলেন রোদ্রিগেস। প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশটি শেষ অর্ধে পোলিশদের নিয়ে খেলল।

১২ বছর পর বিশ্বকাপে ফেরা পোল্যান্ডের প্রাণভোমরা রবার্ট লেভানদোস্কিকে এদিন কড়া নজরে রেখেছিলেন কলম্বিয়ান ডিফেন্ডাররা। তাই স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি পোলিশ অধিনায়ক। উল্টো তার দলকে চেপে ধরে কলম্বিয়া।
যদিও গোলের দেখা পেতে বেশ সময় লেগেছে। ৪০ মিনিটে কাজানের গ্যালারি হলুদ উচ্ছ্বাসে মেতে ওঠে। কর্নার থেকে রাদামেল ফ্যালকাওয়ের ছোট পাস হুয়ান কুয়াদরাদো দেন বক্সে দাঁড়ানো রোদ্রিগেসকে। বায়ার্ন মিউনিখের তারকা পোলিশ ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে বল তুলে দেন। মাপা ক্রস থেকে চমত্কার হেডে উচেখ শেজনিকে পরাস্ত করেন ইয়েরি মিনা। বার্সেলোনায় যোগ দেওয়া এই সেন্টার ব্যাকের শক্তিশালী হেডে এগিয়ে যায় কলম্বিয়া।

৫২ মিনিটে কুয়াদরাদোর পাসে ১৬ গজ দূর থেকে লক্ষ্যে শট নেন ফ্যালকাও। কিন্তু বল খুঁজে পায়নি ঠিকানা। অবশেষে ৭০ মিনিটে দারুণ চেষ্টায় বিশ্বকাপে নিজের প্রথম গোল করেন কলম্বিয়ার অধিনায়ক। হুয়ান ফের্নান্দো কুইন্তেরোর পাস থেকে পোলিশ রক্ষণ চিড়ে দ্রুত ডিবক্সে ঢুকে পড়েন ফ্যালকাও। তারপর ডান পায়ের শটে গোলপোস্টের বাঁ দিক দিয়ে জালে বল জড়ান তিনি।
আবারও রোদ্রিগেস জাদুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৭৫ মিনিটে ডানপ্রান্ত থেকে মাঝমাঠে বল পাঠান তিনি কুয়াদরাদোর কাছে। এই অ্যাটাকিং মিডফিল্ডার দ্রুত গতির দৌড়ে ঢুকে পড়েন পোল্যান্ডের বক্সে। তারপর জালের ডানদিক দিয়ে লক্ষ্যভেদ করেন কুয়াদরাদো। সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে