জন্মদিনে মেসির জন্য উপহার তারই সমান চকোলেট-মূর্তি

news-image

স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি, এক ভালোবাসার নাম। বিশ্বজুড়ে তার কত শত ভক্ত! আর্জেন্টাইন জাদুকরকে ভালোবেসে কতজনই না কত পাগলামি করেন। তবে জীবদ্দশায়ই এমন কাণ্ড বোধ হয় দেখেননি আর কোনো ফুটবলার!

আজ ২৪ জুন, লিওনেল মেসির ৩১ জন্মদিন। এবার সেই জন্মদিনটা স্পেন বা নিজের দেশ আর্জেন্টিনাতে পালন করছেন না মেসি, পালন করছেন রাশিয়ায়। সুদূর পরবাসে বলে কি উপহারবিহীন একটি জন্মদিন কাটাবেন বার্সা সুপারস্টার! বিশ্বজুড়ে পাগল ভক্ত আছে, রাশিয়াই কি নেই? অবশ্যই আছে। উপহারও নিশ্চয়ই অনেক পেয়েছেন।

তবে মেসিকে ভালোবেসে সবচেয়ে বড় উপহারটা বোধ হয় দিতে যাচ্ছে মস্কোর একটি কনফেকশনারি। ‘আলতুফেভো’ নামের কনফেকশনারিটি বানিয়ে ফেলেছে মেসিরই সমান সাইজের একটি চকোলেট মূর্তি। প্রতিষ্ঠানটির প্রধান দারিয়া মালকিনা এমন চমক নিয়ে বলেছেন, ‘২৪ জুন মেসির জন্মদিন, আমরা কপালগুণে এমন একটি দিন পেয়েছি। তাই ভেবে দেখলাম, লিওকে একটি গিফট দিলে কেমন হয়, তারই একটি চকোলেট মূর্তি বানিয়ে?’

মেসির সমান চকোলেট মূর্তিটি বানাতে কম শ্রম দিতে হয়নি কনফেকশনারিটিকে। প্রায় এক সপ্তাহ ধরে এর পেছনে কাজ করেছেন পাঁচজন মানুষ। মূর্তিটির ওজন ৬০ কেজি। জন্মদিনের কেকের উপরই সেটি বসানো হয়েছে।

মালকিনা জানিয়েছেন, এই চকোলেট-মূর্তিটি মেসির হাতে তুলে দিতে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। মজা করেই বলছিলেন, ‘আমরা লিওনেল মেসির হাতে লিওনেল মেসিকে তুলে দিতে চাই।’

আগামী মঙ্গলবার সেন্ট পিটার্সবার্গে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে এই ম্যাচে নাইজেরিয়াকে হারাতেই হবে মেসির দলের।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির