গ্যালারিতে লুটিয়ে পড়েন নেইমারের বোন

news-image

৯০ মিনিট দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েও শেষ রক্ষা করতে পারলো না কোস্টারিকা। অবশেষ দরজা খুললো। অপ্রতিরোধ্য নাভাসকে হার মানিয়ে জয় পেলো ব্রাজিল। শেষ ছয় মিনিটের সাম্বা ঝড়ে শেষ ৯০ মিনিট লড়াইয়ের গরিমা। ৯১ মিনিটের মাথায় ফিলিপে কুতিনহো ও ৯৬ মিনিটে নেইমারের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।

গেলো শুক্রবার আক্রমণের ঝড় তুলেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল দল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ শানাচ্ছিলেন তিতের শিষ্যরা। কিন্তু প্রতিটি আক্রমণই কোস্টারিকা ফিরিয়ে দিয়েছে অদম্য চেষ্টায়। কখনও গোলরক্ষক নাভাস, কখনও কোস্টারিকার ডিফেন্ডাররা আটকে দিচ্ছিলেন ব্রাজিলিয়ানদের। কখনও বারও বাধা হয়ে দাঁড়াচ্ছিলো।
pran টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে খেলতে নেমেছিল ব্রাজিল। কিন্তু প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয় তুলে নিতে ব্যর্থ হয় ব্রাজিল। সেই কারণেই দ্বিতীয় ম্যাচ জিততে প্রথম থেকেই মরিয়া হয়ে আক্রমণ চালাচ্ছিল পাঁচবারের বিশ্বসেরা দলটি। কিন্তু আক্রমণের ঝড় তুলেও এদিন নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি।

তবে শেষ পর্যন্ত ব্যর্থ মনোরথে ফিরতে হয়নি নেইমার-কুতিনহোদের। একের পর এক আক্রমণের ফল মিললো ৯১ মিনিটের মাথায়। নেইমারের বাড়ানো বল থেকে বার্সেলোনার মিডফিল্ডার গোল করে দলকে এগিয়ে দিলেন। আর একেবারে শেষ মুহূর্তে গোল পান প্যারিস সেন্ট জামের্ইর (পিএসজি) ফরোয়ার্ড।

কেসট্রোভস্কি স্টেডিয়ামের ম্যাচটিতে ৭৮তম মিনিটে কোস্টারিকার বক্সে পড়ে যান নেইমার। লাতিন দলটির হয়ে পেনাল্টির আবেদন করলেও রেফারি ভিএআর প্রযুক্তির জন্য সেটি নাকচ করে দেন। এনিয়ে নেইমারকে ‘অভিনেতা’ হিসেবেও উল্লেখ করেন অনেকে।

এ ম্যাচে উপস্থিত ছিলেন নেইমারের ছোট বোন রাফায়েলা ব্যাকরান। টান টান উত্তেজনাকর ম্যাচটি চলাকালীন গ্যালারিতে স্বদেশী জার্সিতে ২২ বছর বয়সী রাফায়েলাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

দ্য ডেইলি সান জানায়, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সেরা দলটি কোস্টারিকার বিপক্ষে যখন গোল খরায় ভুগছিলো, তখন গ্যালারিতেই অজ্ঞান হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ার এই সেলিব্রেটি।

নেইমারের বোনকে গ্যলারিতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়ে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি।

গেলো আগস্টে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল পিএসজিতে পাড়ি জমান নেইমার। ছোট বোনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বিশ্বের দামি এই ফুটবলারের। আর তাই তো রাফায়েলার হাতে রয়েছে প্রিয় বড় ভাইয়ের ছবিসহ ট্যাটু।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির