বিরুষ্কাকে আইনি নোটিস

news-image

 

আনুশকা শর্মার বকুনি মোটে পছন্দ হয়নি আরহান সিংয়ের। নেটদুনিয়ায় যে বকুনির ভিডিও এখন ভাইরাল। দেশকে অস্বচ্ছ করছেন আরহান। স্বাভাবিকভাবেই যা তাঁর ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। আর তাই অভিনেত্রীর বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন আরহান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার এই সেলিব্রিটি দম্পতিকে আইনি নোটিস পাঠিয়েছেন আরহান।

নিজেই সে খবর নিশ্চিত করে আরহান বলেন, “আমার আইনি পরামর্শদাতা বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। যেহেতু বল তাঁদের কোর্টে, তাই এখনই কোনও মন্তব্য করব না। তাঁদের উত্তরের অপেক্ষায় রয়েছি।”

যদিও বিরুষ্কার তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ঘটনা দিন কয়েক আগের। লাক্সারি গাড়ি চেপে যাওয়ার সময় কাচ নামিয়ে রাস্তায় প্লাস্টিক ফেলেন আরহান নামের ওই ব্যক্তি। প্রতিবাদ করেছিলেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। ব্যক্তিটিকে বলেন, এভাবে নোংরা ফেলার থেকে তিনি ডাস্টবিন ব্যবহার করতে পারতেন। যেখানে সেখানে নোংরা কেন ফেলছেন? আর সেই দৃশ্যই ক্যামেরাবন্দি করেছিলেন ভারত অধিনায়ক।

সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করে লেখেন, এমন ঘটনা চোখের সামনে ঘটলে প্রতিবাদ জানান। নাহলে দেশ কীভাবে স্বচ্ছ হবে? কিন্তু এখানেই ঘটনার ইতি ঘটেনি। নেটদুনিয়ায় আনুশকা প্রশংসা পেলেও যাঁর বিরুদ্ধে এই অভিযোগ, তিনি বিষয়টিকে ভালভাবে নেননি। অভিনেত্রীকে পাল্টা দেন আরহান।

অন্যায়ের প্রতিবাদ করে আনুশকাকে শুনতে হয়, তাঁর কথাবার্তাও আবর্জনার থেকে কম কিছু নয়!

একটি পোস্ট করে আরহান বলেন, অসাবধনাবশত তিনি গাড়ি থেকে একটি প্লাস্টিক বাইরে ছুঁড়ে ফেলেছিলেন। আনুশকা যখন এর প্রতিবাদ করেন, তখন তাঁর কৃতকর্মের জন্য তিনি লজ্জিত হন। ক্ষমাও চেয়ে নেন।

কিন্তু অল্পেতে সন্তুষ্ট হননি অভিনেত্রী। অবিরত বাক্যবাণ বর্ষণ করে চলেন। এখানেই আপত্তি ওই ব্যক্তির। আরহানের পাশাপাশি ঘটনায় সরব হন তাঁর মা-ও। এবার দেখার, আইনি নোটিসের কী উত্তর দেন বিরুষ্কা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির