বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের প্রধানমন্ত্রী আবাদির সঙ্গে আল সদরের জোট গঠন

news-image

নতুন সরকার গঠনের লক্ষ্যে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এবং শিয়া নেতা মুক্তাদা আল সদর শনিবার জোট গঠনের ঘোষণা দিয়েছেন। শিয়াদের পবিত্র নগরী নাজাফে শনিবার তিন ঘণ্টা বৈঠকে সদর ও আবাদি তাদের জোট সাম্প্রদায়িক ও জাতিগত বিভেদ ভুলে গিয়ে নতুন সরকার গঠনে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সদর বলেন, ইরাকি জনগণের স্বার্থের নিশ্চয়তার জন্য সাধারণ বিষয়গুলো ও পরবর্তী সরকার গঠন দ্রুত কর্যকরের জন্য যৌথ ভাবে কাজ করবে তারা। এছাড়া তারা জনগণের আশা-আকাক্সক্ষা পূরণের নীতিতে একাত্মতা প্রকাশ করেছেন।

মে মাসের নির্বাচনে ৩২৯ আসনের ৫৪টিতে জয় লাভ করে সদরের সাইরুন জোট। ইরান সমর্থিত হাদি আল আমিরির আল-ফাতিহ জোট দ্বিতীয় স্থান অর্জন করেছে ৪৭টি আসন পেয়ে। এরপরেই বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি তৃতীয় অবস্থানে রয়েছে ৪২টি আসন নিয়ে। এর আগে ফাতিহর সঙ্গেও জোট গঠনের কথা জানিয়েছিলেন সদর।

মে মাসের নির্বাচনে শীর্ষ তিন দলই শিয়াপন্থী। তারা সবাই মিলে ১৪০টিরও বেশি আসনে জয়লাভ করেছে। দেশটিতে সরকার গঠনের জন্য কমপক্ষে ১৬৫ আসনের প্রয়োজন। তাই সংসদীয় নির্বাচনের পর রাজনৈতিক টানাপোড়েনের পর দ্রুত সরকার গঠনের জন্যই ইরাকের শীর্ষ দুই নেতা এই জোট গঠন করলেন। রয়টার্স, আল-জাজিরা, বণিক বার্তা