রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের মোকাবিলায় অক্ষমতা স্বীকার করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

news-image

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের সঙ্গে সামরিক সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রের অক্ষমতার কথা স্বীকার করে বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না। রয়টার্স জানিয়েছে, পম্পেও আরো বলেন, তিনি কখনোই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে কথা বলেননি। তিনি দাবি করেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবেন না বলে হুমকি দিলেন যখন ইরান শুরু থেকে বলে এসেছে, দেশটি পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। ইরান শুধুমাত্র বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায়।

এ ছাড়া, বিশ্বের দেশগুলোর পরমাণু কর্মসূচি তদারকি করার একমাত্র বৈধ প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ এখন পর্যন্ত তার সবগুলো প্রতিবেদনে বলেছে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এই কর্মসূচি সামরিক কাজ পরিচালিত হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে তার দেশকে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বের করে নেন।

এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তেহরানের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন। তিনি ইরানের সঙ্গে নতুন করে পরমাণু সমঝোতা স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করে সেজন্য তেহরানকে বেশ কিছু পূর্বশর্ত দেন। ইরান এসব শর্ত তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে।পারস

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ