বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৯ বছর পর ইরানের স্টেডিয়ামে নারীদের উল্লাস!

news-image

অনলাইন ডেস্ক: দীর্ঘ ৩৯ বছর পরে প্রথম ইরানের কোনো ফুটবল স্টেডিয়ামে শোনা গেল নারী কণ্ঠের উল্লাস। দেশটিতে ১৯৭৯ সাল থেকে নারীদের স্টেডিয়ামে যাওয়া বন্ধ করা হয়েছিল। তবে আনন্দের কথা বিশ্বকাপ ফুটবলের স্পেন বনাম ইরান ম্যাচের দিন সকালে হঠাৎকরেই সরকার একটি ঘোষণা দেয়।

আর তা ছিল নারীরা তেহরানের আজ়াদি স্টেডিয়ামে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখতে পারবেন। চাইলে সপরিবারেও যেতে পারেন। যদিও এত সহজে প্রবেশাধিকার মেলেনি। সরকারি ঘোষণার পরেও স্টেডিয়ামের কাঠামো গত সমস্যা দেখিয়ে নিরাপত্তারক্ষীরা ওই সরকারি নির্দেশিকা বাতিল হয়েছে বলে জানান।

কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় ‘#আজ়াদি’নামে বিক্ষোভ। এক ঘণ্টায় ২ হাজার পোস্ট পড়ে। শেষে পরিস্থিতি সামলাতে সরকারিভাবে সব মেনে নেয়া হয়। জয়ী হয়ে স্টেডিয়ামে ঢোকেন নারীরা। দেশের পতাকা ওড়ান তারা। আর সেই ছবি টুইট করেছে ইরানের ফুটবল দলও।

যদিও মেয়েদের খেলা দেখা নিয়ে সরকারি নিষেধাজ্ঞা নেই ইরানে। কিন্তু রক্ষণশীল দেশটিতে ধর্মপুলিশেরা অলিখিত নিয়ম জারি করে রেখেছে। তবে ফুটবল বিশ্বকাপের সামনের ম্যাচ গুলোতেও ইরানী নারীদের খেলা দেখায় কোন বাধা থাকবে না বলে জানায় দেশটির সরকার।