রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ব্যর্থতার বৃত্তে বন্দী আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক: চলতি বিশ্বকাপে যেন নিজেদের হারিয়ে খুঁজছে আর্জেন্টিনা ফুটবল দল। বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার হিসেবে খেলতে এসে, প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ায় শঙ্কায় পড়ে গিয়েছে দলটি। লিওনেল মেসিদের এমন হতাশাজনক পারফরম্যানসের কারণ জানিয়েছেন উরুগুয়ের কিংবদন্তী ফুটবলার ডিয়েগো ফোরলান।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত ড্র পায় আর্জেন্টিনা। পরের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পূর্ণ হয় ব্যর্থতার ষোলকলা। পুরো ম্যাচ জুড়ে হতাশাজনক ফুটবল খেলে হেরে যায় ৩-০ গোলে। এখন শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয়ব্যতীত যেকোন ফলাফলেই বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

কেন এমন ছন্দপতন আর্জেন্টিনার? লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ডি মারিয়ার মতো তারকারা থাকতেও কেন পারছে না আলবিসেলেস্তেরা, সেসবের কারণ খোঁজার চেষ্টা করেছেন ফোরলান। তার মতে আর্জেন্টাইনরা মাঠের খেলাটা উপভোগ করতে পারছে না বলেই সফলতা আসছে না। বিশ্বকাপ জেতার চাপের কারণে উল্টো ব্যর্থতাই সঙ্গী হচ্ছে তাদের।

স্থানীয় সংবাদ মাধ্যমে এক আলোচনামূলক অনুষ্ঠানে ফোরলান বলেন, ‘আর্জেন্টিনার খেলোয়াড়রা বিশ্বকাপটা উপভোগ করতে পারছে না। কারণ তাদের মধ্যে বিশ্বকাপ জেতার একটা বাধ্যকতা রয়েছে। তারা যদি এই অবস্থা থেকে পরের পর্বেও যায় এবং সেখানে গিয়ে হেরে যায়, তখনো এটি ব্যর্থতা হিসেবেই গণ্য হবে। বিশ্বকাপ জেতাটা ঠিক অতোটা সহজ নয়। কারণ এখানে একটি মাত্র শিরোপার জন্য উরুগুয়ে, বেলজিয়াম, ফ্রান্স, ব্রাজিল, জার্মানির মতো দলগুলো লড়াই করছে। তাই উপভোগের মন্ত্রটাই এখানে সফলতার চাবি।’

এসময় আর্জেন্টাইন খেলোয়াড়দের বিশ্বকাপ জেতার বাধ্যকতাটা দেশটির ইতিহাসের কারণেই চলে আসে বলে মন্তব্য করেন ফোরলান। তিনি বলেন, ‘আপনি যেই পেশায়ই থাকেন না কেন, আপনি যদি আপনার কাজটি উপভোগ না করেন তাহলে ব্যর্থতাই একমাত্র ফলাফল। আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানোর সাথে সাথে অনেক বড় চাপও চলে আসে দেশটির ইতিহাসের কারণে। একারণেই খেলোয়াড়রা উপভোগ করতে পারছে না।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ