রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পানামাকে হারাতেই আজ মাঠে নামছে ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ আসর। একের পর এক চমক দিয়ে চলেছে র‍্যাংকিংয়ের নিচের দিকের দলগুলো। রোববার (২৪ জুন) ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে এবারের আসরের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। আগের ম্যাচে তিউনিসিয়াকে হারিয়ে ৩ পয়েন্ট তুলে নিয়েছে ইংলিশরা। অন্যদিকে, বেলজিয়ামের কাছে ৩-০ ব্যবধানে হেরে অনেকটা পিছিয়েই থাকছে পানামা। নিঝনি নভগোরদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

প্রতিবারই কাগজে কলমে শিরোপা জেতার মতো দল নিয়ে বিশ্বকাপে গেলেও হোঁচট খেয়ে ফিরতে হয় ইংল্যান্ডকে। তাই ইংলিশদের বিশ্বকাপ অভিযান মানেই আক্ষেপ আর হতাশার প্রতিশব্দ। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়টাই শুধু ঝুলি ভারী করে আছে। তবে এবার কোচ গ্যারেথ সাউথগেটের দলটা অভিজ্ঞতার দিক দিয়ে অনেকটা পিছিয়ে থাকলেও একেবারেই যে খারাপ তা বলা যাবে না। একঝাঁক তরুণের নিয়ে আসা ইংলিশদের আছে স্টার্লিং, ডেলে আলীরা আর দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া হ্যারি কেইন।

তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচে উজ্জ্বল ছিলেন কেইন। ম্যাচের শুরুতে একবার আর ম্যাচ শেষের ঠিক আগে আরেকটি গোল করেন তিনি। তার জোড়া গোলেই সেই ম্যাচে তিউনিসিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশনটা ভালভাবেই শুরু করেছিল ইংল্যান্ড।

বিশ্বকাপে ১৪ বার অংশ নিয়ে ২ বার সেমিফাইনাল এবং ১ বার ফাইনাল খেলে ১৯৬৬ সালে শিরোপা জিতেছিল ইংলিশরা। বিশ্বকাপে ১৯৫০ সালে প্রথম এবং ২০১৪ সালে শেষবার অংশ নিয়েছিল তারা।

অন্যদিকে, উত্তর আমেরিকার দেশ পানামা এবারই প্রথম বিশ্বকাপে খেলতে এসেছে। প্রথম ম্যাচে বেলজিয়ামের কাছে বড় ব্যবধানে (৩-০) হেরে পিছিয়েই থাকছে তারা। ইংলিশদের বিপক্ষে এই ম্যাচেও পিছিয়েই রাখতে হচ্ছে উত্তর আমেরিকার দেশটিকে।

রাশিয়া অভিযানে বেশিদূর যাওয়ার মতো গোলাবারুদ তাদের নেই বটে, তবে আস্থা হিসেবে থাকছেন গোলপোস্টের নিচে থাকা জেইমি পেনেডো। পানামার ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এই গোলরক্ষকের। কোচ হার্নান গোমেজের দলটির উদ্দেশ্য অভিজ্ঞতা অর্জন, তাই বিশ্বকাপে চাপ ছাড়াই খেলবে পানামা।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার