বর্তমান সরকারের আমলে ১৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

news-image

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংসদকে জানিয়েছেন, বর্তমান সরকারের আমলে ২০১০ সালে সারাদেশে ১ হাজার ৬২৪টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়। ফলে বিপুল সংখ্যক শিক্ষক কর্মচারীর কর্মসংস্থানসহ শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

শিক্ষামন্ত্রী শনিবার জাতীয় সংসদে শামসুল হক টুকুর এক লিখিত প্রশ্নের জবাবে এ এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, অবশিষ্ট নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সুনিদ্দিষ্ট নীতিমালার ভিত্তিতে এমপিও ভুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) এর জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ জারি করা হয়েছে। এ বিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে ।

সংরক্ষিত নারী আসনের বেগম ফজিলাতুন নেসার এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকারের বিগত মেয়াদে (২০০৯-২০১৮) দেশের ১৪২ টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৪০ টি কলেজ সরকারী করা হয়েছে।

৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মানের জন্য ২০১৮ সালে একনেকে ১০ হাজার ৬৯৪ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে। দ্বিতীয় প্রকল্পটির আওতায় সর্বমোট ৫ হাজার ২৩৭ কোটি ৩৭ লাখ টাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের বিদ্যমান ভবনের সম্প্রসারণের লক্ষ্যে প্রশাসনিক অনুমোদন জারি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির