,

ড্রেসিংরুমের সামনে রেফারিকে মারতে গিয়েছিলেন নেইমার!

news-image

ঝামেলাটা সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও হয়েছিল। রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষেও একই অবস্থা। এবার শাস্তিস্বরুপ হলুদ কার্ড পেলেন। আর তাতেই ক্ষেপে যান নেইমার। অবস্থা এতোই খারাপ ছিল যে প্রথমার্ধের খেলা শেষে ড্রেসিংরুমে ফেরার পথে রেফারির সঙ্গে আরও একদফা গণ্ডগোল হলো নেইমারের। এমনকি তিনি মারতেও উদ্যত হয়েছিলেন। পরে সতীর্থ মার্সেলো ভিয়েরা এসে টানতে টানতে তাকে ফিরিয়ে নিয়ে যান।

কোস্টারিকার বিপক্ষে ঘটনার শুরু মাঠে হলেও সেটার ‘বন্য’ রূপ নেয় ড্রেসিংরুমে ফেরার পথে। গ্যালারিতে থাকা ভক্তদের সেটা চোখ এড়ায়নি। ৪৫ মিনিটের বিরতির সময় আরও ক্ষেপে ওঠেন নেইমার। তেড়ে যান রেফারির দিকে। তখন মার্সেলো তাকে টানতে টানতে নিয়ে আসেন।

টিভি ফুটেজে দেখা যায়, কখন রেফারি ড্রেসিংরুমের পাশে অবস্থিত স্টাফ রুমের দিকে আসবেন তার জন্য অপেক্ষা করছেন নেইমার। রেফারি আসতেই এই ঘটনা ঘটে।

সবার সামনে রেফারির সঙ্গে প্রায় ‘হাতাহাতি’ শুরু করেন নেইমার। তাকে সরাতে সতীর্থ মার্সেলোকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। কয়েক মিনিটের এই ঘটনার পর নেইমারের হয়ে মার্সেলো রেফারির কাছে ক্ষমা চান।

তবে শেষ পর্যন্ত হেসেছেন নেইমার। কেঁদেছেনও তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে ২ গোল দিয়ে জয় তুলে নেয় নেইমারের ব্রাজিল। প্রথম গোলটি দেন মিডফিল্ডার ফিলিপ কোটিনহো। দ্বিতীয় গোলটি আসে নেইমারের কাছ থেকে। রেফারির শেষ বাঁশির পর নিজেকে আর আটকে রাখতে পারেননি নেইমার। কেঁদেছেন আবেগে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে