,

অভিবাসন নীতি নিয়ে আর এগুতে চান না ট্রাম্প

news-image

ডেস্ক রিপোর্ট: নতুন অভিবাসন নীতি নিয়ে আর এগুতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের বলেছেন, আপাতত এই নীতি পাসের চেষ্টা থেকে সরে আসা উচিত। বৃহস্পতিবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিবাসন বিলটি পাসে ব্যর্থ হন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর রয়টার্সের

অভিবাসন নীতি নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্ত্রী মেলানিয়া থেকে শুরু করে সাবেক চার ফার্স্ট লেডি মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা মা-বাবা থেকে শিশুদের বিচ্ছিন্ন করার সমালোচনা করেছেন। জাতিসংঘ থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও ট্রাম্পের এই নীতির সমালোচনা করেন। পরে অবশ্য বুধবার এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ট্রাম্প শিশুদের মা-বাবা থেকে আলাদা রাখার নীতি থেকে সরে আসেন। তিনি রিপাবলিকান আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকও করেন। কিন্তু তারপরও নতুন অভিবাসন বিলটি প্রতিনিধি পরিষদে পাসে ব্যর্থ হন তিনি।

বৃহস্পতিবার বিলটির বিপক্ষে ২৩১ ভোট এবং পক্ষে ১৯৩ ভোট পড়ে। ৪১ রিপাবলিকান আইনপ্রণেতা বিরোধীদের সঙ্গে যোগ দিয়েছেন। অথচ কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার এক টুইট বার্তায় বলেন, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে আরো রিপাবলিকানদের নির্বাচিত করুন। তাহলে আমরা সুন্দর, নিখুঁত এবং সমন্বিত একটি বিল পাস করতে পারবো। তিনি বলেন, রিপাবলিকানদের অভিবাসন বিল নিয়ে আর সময় অপচয় করা উচিত নয়। যতক্ষণ না পর্যন্ত আমরা নভেম্বরে আরো কংগ্রেসম্যান এবং সিনেটর নির্বাচিত করতে পারি। কারণ ডেমোক্র্যাটরা খেলছে। তারা কয়েক দশক ধরে পড়ে থাকা সমস্যার সমাধান করতে চায় না। রিপাবলিকান আইনপ্রণেতা এবং ট্রাম্পের সমালোচক মার্ক স্যানফোর্ড বলেছেন, খেলা শেষ। সূত্র: ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে