,

যে কারণে কেঁদেছিলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক:
চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে খুব একটা ভাল খেলতে পারেননি নেইমার। সুই খেলোয়াড়দের আক্রমণাত্মক ফুটবলে বারবার ফাউলের শিকার হচ্ছিলেন তিনি। তবে পরের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে নিজের সেরা ফর্মের ঝলক দেখিয়েছেন নেইমার।

ম্যাচের একদম অন্তিম মূহুর্তে করেছেন এবারের বিশ্বকাপে নিজের প্রথম গোল। তার গোলের খানিক পরেই খেলা শেষের বাঁশি বাজান রেফারি। ম্যাচ শেষের বাঁশি বাজতেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। কিছুক্ষণ একা একা কাঁদার পর সতীর্থরা তার কাছে আসলে, সতীর্থদের জড়িয়ে ধরেও খানিক অশ্রু বিসর্জন দেন তিনি।

পরে সংবাদ মাধ্যমের সাথে আলাপচারিতায় নিজের কান্নার কারণ জানিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘সবাই জানে না এখানে আসতে আমার কত কিছু করতে হয়েছে। এই কান্নাটা আনন্দের, সন্তুষ্টির। আমার জীবনে কোন কিছুই সহজ ছিল না, এখনো সহজ নয়। স্বপ্ন এখনো বেঁচে আছে, ঠিক স্বপ্ন নয়; জীবনের লক্ষ্য। এই ম্যাচের জন্য অভিনন্দন।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে