,

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয় : নাইজেরিয়ান ফরোয়ার্ড

news-image

স্পোর্টস ডেস্ক:  শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা সুগম করেছে নাইজেরিয়া। আফ্রিকান সুপার ঈগলদের পরের পর্বে যাওয়ার পথে এখন একমাত্র বাধা আর্জেন্টিনা। তবে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে গোল করা কঠিন কিছু হবে না বলে মনে করেন নাইজেরিয়ার জয়ের নায়ক আহমেদ মুসা।

২০১৪ সালের বিশ্বকাপেও একই গ্রুপে ছিল আর্জেন্টিনা ও নাইজেরিয়া। সেবার গ্রুপ পর্বের ম্যাচে ২-৩ ব্যবধানে হেরে গিয়েছিল নাইজেরিয়া। দলের পক্ষে দুই গোলই করেন মুসা। শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষেও দুই গোল করেছেন তিনি। অথচ এই আইসল্যান্ডের বিপক্ষেই গোল পেতে ঘাম ঝরেছে আর্জেন্টাইন খেলোয়াড়দের।

ম্যাচ শেষে মুসা জানিয়েছেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক, কিন্তু খুব একটা কঠিন হয়। মুসা বলেন, ‘আমরা জানি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটির গুরুত্ব কতোটা। এই ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই এবং আমাদের অবশ্যই জিততে হবে। তবে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয়।’

আগামী ২৬ জুন মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে নাইজেরিয়া। সেই ম্যাচে জিতলেই পরের পর্বের টিকিট পেয়ে যাবে আফ্রিকান সুপার ঈগলরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে