,

সার্বিয়াকে হারিয়ে লড়াই জমিয়ে দিলো সুইজারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : কালিনিনগ্রাদে ইতিহাস গড়া হয়নি শুরুতে শীর্ষে চলে আসা সার্বিয়ার। পিছিয়ে পড়েও তাদের ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

অথচ শুরুর দিকে ত্রাস ছড়িয়েছিল সার্বিয়া। কোস্টারিকাকে হারিয়ে প্রথমবার নক আউট পর্বের আশায় ছিল যুগোস্লাভিয়া থেকে মুক্ত হওয়া সার্বিয়া। পরের ম্যাচে সেই আশায় জল ঢেলে দিয়েছে সুইজারল্যান্ড। আগের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করে তাদের হারিয়ে নকআউট পর্বে যাওয়ার দাবি জোরদার করেছে সুইজারল্যান্ড।

শুরুর ২০ মিনিটে ৬ বার তাদের জাল কাঁপানোর চেষ্টায় ছিল সার্বিয়া। তাতে লাভ না হলেও আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রেখেছিল। তাতে খেলার ৫ মিনিটেই গোলের দেখা পায় সার্বরা। ডান প্রান্ত থেকে মিডফিল্ডার দুসান তাদিচের ক্রসে দারুণ পাওয়ার হেডে জালে বল জড়িয়ে দেন আলেকসান্দার মিত্রোভিচ। এর আগেও সুযোগ গেয়েছিল দলটি। লক্ষ্যভেদ করতে পারেনি তাতে। এই গোলে দেশের হয়ে ১৮ ম্যাচে ১৫বার জাল কাঁপিয়েছেন মিত্রোভিচ।
৩০ মিনিটে সুবর্ণ সুযোগটি পায় সুইজারল্যান্ড। তাদের আক্রমণে মুখ থুবড়ে পড়েছিল সার্বিয়া। মিডফিল্ডার জুবেরের থ্রো বলে ক্ষীপ্র গতিতে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েছিলেন জেমাইলি। বক্সে ঢুকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। বিরতির আগে বেশ কিছু সুযোগ আসলেও ব্যবধানে আর হেরফের হয়নি। ৪৪ মিনিটে খেলার প্রথম কর্নার পায় সার্বিয়া। তাদিচের কর্নার থেকে বল পেয়েও জালে পাঠাতে পারেননি ডিফেন্ডার তোসিচ।

বিরতির পর থেকেই আক্রমণে শাণ দেয় সুইজারল্যান্ড। ৫২ মিনিটেই আসে সুবর্ণ সেই সুযোগ।মিডফিল্ডার গ্রান্ট জাকার গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। ডান প্রান্ত থেকে শুরুতে শাকিরির শট ব্লক করেছিলেন কোলারভ। ফিরতি বলে রকেট গতিতে জালে বল পাঠাতে ভুল করেননি আর্সেনাল তারকা।
৭৫ মিনিটে আবারও সুইজারল্যান্ডের গাভ্রানোভিচ সুযোগ পেয়েছিলেন। বল গিয়ে লাগে সাইড নেটে। পরে একে অফসাইড ঘোষণা দেন রেফারি।

তবে ৯০ মিনিটে আর ভুল করেনি সুইজারল্যান্ড। এবার ত্রাতা ছিলেন মিডফিল্ডার জেরদার শাকিরি। মাঝমাঠ থেকে ক্ষিপ্র গতিতে একাই প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েছিলেন। সার্বিয়ার গোলকিপারকে পুরোপুরি বোকা বানিয়ে হালকা ছোঁয়ায় জালে প্রবেশ করিয়ে দেন বল।
সুইজারল্যান্ডের জয়ের ফলে আর আগের ম্যাচে ব্রাজিলের জিতে যাওয়ায় ই গ্রুপে নকআউট পর্বের দাবি জোরদার করলো ব্রাজিল ও সুইজারল্যান্ড। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে ব্রাজিল। গোল ব্যবধানে পিছিয়ে সমান ৪ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে সুইজারল্যান্ড। সার্বিয়া একটি জয়ে তিন পয়েন্ট নিয়ে পরেই অবস্থান করছে। দুই ম্যাচে দুই হার নিয়ে সবার নিচে কোস্টারিকা। সূত্র : বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে