,

নেইমারদের গুরুর সাথে মাশরাফির মিল যেখানে

news-image

মাশরাফি এবং তিতে দুই ভুবনের দুই বাসিন্দা। একজন ক্রিকেট দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। অপরজন বিশ্বের সবচেয়ে সফল এবং জনপ্রিয়তম দল ব্রাজিলের কোচ। মাশরাফি এখনো ক্রিকেট খেলে চলেছেন। ৩৪ বছর বয়সীর জন্য খেলা চালিয়ে যাওয়া খুবই স্বাভাবিক। ৫৭ বছর বয়সী তিতে অবশ্য খেলা ছেড়েছেন আজ থেকে ৩০ বছর আগে। ক্রিকেট খেললেও ফুটবলের দারুণ ভক্ত মাশরাফি। ব্রাজিলের শত্রু বলে পরিচিত আর্জেন্টিনার পাঁড়ভক্ত ম্যাশ।

ক্রিকেট বিষয়ে অবশ্য তিতের জানাশোনা কিংবা আগ্রহ আছে কিনা সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি। মাশরাফি-তিতের মধ্যে অমিলই বেশি! থাকাটা খুবই স্বাভাবিক। তবে মাশরাফি এবং তিতের মধ্যে দারুণ এক মিল খুঁজে পাওয়া গেছে। ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই ইনজুরিতে পড়েছেন মাশরাফি। এক হাঁটুতেই সাতবার সার্জারি করাতে হয়েছে তাকে। তিতের ক্ষেত্রেও ঠিক তেমনিই হয়েছে। এক হাঁটুতে সাতবার সার্জারির কারণে ২৭ বছর বয়সেই ফুটবল ছেড়ে দিতে হয়েছে তিতেকে।

মাশরাফিকে বলা হয় ফাইটার ক্রিকেটার। তিতেও কম নন। অল্প বয়সে ক্যারিয়ারে ছেদ পড়লেও ফুটবলকে ধ্যান-জ্ঞাম মেনে আঁকড়ে ধরে রেখেছেন। ফুটবলের প্রতি তিতের ভালোলাগা-ভালোবাসা, একাগ্রতা, কর্মনিষ্ঠা এবং পরিশ্রমের কারণেই আজ বিশ্বের অন্যতম সেরা দল ব্রাজিলের কোচ হতে পেরেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে