,

আইফোন টেনের চেয়ে দামি অপোর এই নতুন স্মার্টফোন

news-image

ডেস্ক রিপোর্ট : চীনের স্মার্টফোন নির্মাতা অপো তাদের নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘ফাইন্ড এক্স’-এর নতুন সংস্করণের ঘোষণা দিয়েছে। এই ফোনের দাম অ্যাপলের সবচেয়ে দামি ফোন আইফোন টেনের চেয়েও বেশি।

ইতালিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনির সঙ্গে অংশীদারত্বে আনা এই ফোনের নাম দেওয়া হয়েছে ল্যাম্বরগিনি লিমিটেড এডিশন।ল্যাম্বরগিনি লিমিটেড এডিশনটের ৫১২ জিবি মডেলের দাম এক হাজার ৬৯৯ ইউরো। আর ২৫৬ জিবি মডেলের আইফোন টেনের দাম এক হাজার ১৪৯ মার্কিন ডলার। ফলে বাজারে অপোর নতুন স্মার্টফোন আইফোন টেনের চেয়ে দামি।

অপো ফাইন্ড এক্সের সঙ্গে ল্যাম্বরগিনি সংস্করণের স্মার্টফোনটির পার্থক্য হলো—ফাইন্ড এক্সে পেছনের প্যানেল কাচের আর ল্যাম্বরগিনির পেছনের প্যানেলে ক্ল্যাসিক কার্বন টেক্সচার ও থ্রিডি ল্যাম্বরগিনি গাড়ির লোগো ব্যবহার করা হয়েছে।

ল্যাম্বরগিনি সংস্করণের চেয়ে অপো ফাইন্ড এক্সের মূল সংস্করণটির তেমন পার্থক্য নেই। স্মার্টফোনটিতে আছে ৬ দশমিক ৪ ইঞ্চি ওএলইডি এইচডি প্লাস ডিসপ্লে ও গরিলা গ্লাস। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহৃত হয়েছে। অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড ওরিওভিত্তিক নিজস্ব কালার ওএস। আর ব্যাকআপের জন্য আছে ৩ হাজার ৭৩০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।

এই ফোনের বিশেষ ফিচার হলো—এর পপ আপ ক্যামেরা। স্মার্টফোনটির পেছনে ১৬ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা রয়েছে আর সামনে আছে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফাইন্ড এক্স স্মার্টফোনটি আগস্ট থেকে পাওয়া গেলেও ল্যাম্বরগিনি সংস্করণের কবে থেকে বাজারে পাওয়া যাবে সে বিষয়ে কিছু জানায়নি অপো। সূত্র: দ্য ভার্জ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে