,

আর্জেন্টিনা ডি মারিয়াকে বসিয়ে পাভনকে নিয়ে মাঠে নামছে

news-image

স্পোর্টস ডেস্ক।। রাশিয়ায় আর্জেন্টিনার শুরুটা আশাব্যঞ্জক হয়নি। নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজ জিততেই হবে আলবিসেলেস্তেদের। সেই লক্ষ্যে দলে আসছে বড়সড় পরিবর্তন।

রাত ১২টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে আসছে তিন পরিবর্তন! আইসল্যান্ডের বিপক্ষে পুরোটা সময় নিজের ছায়া হয়ে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। তার পরিবর্তে ২০ মিনিট আগে নেমে আলো ছড়িয়েছিলেন ক্রিস্টিয়ান পাভন। অনুমিতভাবেই ডি মারিয়ার স্থলাভিষিক্ত হচ্ছেন এ উইঙ্গার। এবারের বিশ্বকাপে তাকে ভাবা হচ্ছে আর্জেন্টিনার গোপন অস্ত্র।

গেল বিশ্বকাপের পারফরম্যান্স আমলে নিয়ে লেফট ব্যাকে খেলানো হয়েছিল মার্কস রোহোকে। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। সঙ্গত কারণে জায়গা হারাতে পারেন রোহো। তার জায়গায় ঢুকতে পারেন গ্যাব্রিয়েল মারকাদো।

গত এক দশকে ডিফেন্সের সঙ্গে আর্জেন্টিনার বড় সমস্যা মাঝমাঠ। সেই সমস্যা এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টাইনরা। কয়েক বছর ধরে সেই জায়গাটিতে সেবা দিয়ে যাচ্ছিলেন লুকাস বিগলিয়া। তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে আইসল্যান্ডিকদের বিপক্ষে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবে বাদ পড়ছেন বিগলিয়া। তার জায়গায় ঢুকছেন মার্কোস আকুনা।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: উইলি কাবাল্লেরো (গোলরক্ষক); নিকোলাস তাগলিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, গ্যাব্রিয়েল মারকাদো (রক্ষণভাগ) ; মার্কোস আকুনা, হাভিয়ের মাশ্চেরানো, এদুয়ার্দো সালভিও (মাঝমাঠ); ক্রিস্টিয়ান পাভোন, লিওনেল মেসি, ম্যাক্সিমিলিয়ানো মেজা ও সার্জিও আগুয়েরো (আক্রমণভাগ)।

আর্জেন্টিনার আগের একাদশ: উইলি কাবাল্লেরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কস রোহো, হাভিয়ের মাশ্চেরানো, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, মাক্সিমিলিয়ানো মেজা, লিওনেল মেসি ও সার্জিও আগুয়েরো।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর