ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেছেন পর্তুগিজ অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক।। মাঠ যেন একটি উপন্যাস, আর রোনালদো যেন তার একমাত্র লেখক। তিনি যেভাবে লিখবেন, ম্যাচের ফল যেন ঠিক সে রকমই হবে। লিওনেল মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, তবে আজ মেসির পূর্বসূরির এক রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো। ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেছেন পর্তুগিজ অধিনায়ক। সে সঙ্গে ছাড়িয়ে গেছেন ফেরেঙ্ক পুসকাসকে।

মরক্কোর বিপক্ষে আজও সবার চোখ থাকছে রোনালদোর ওপরই। কেন? সেটা প্রমাণ করে দিয়েছেন ম্যাচের ৪ মিনিটেই। জোয়াও মুতিনহোর ক্রসে সবাই যখন লাফাচ্ছেন, রোনালদো তখন দক্ষ শিকারির মতো নিচু হয়ে বল খুঁজে নিলেন। দারুণ এক হেডে এগিয়ে দিলেন দলকে। সে গোলেই ছুঁয়েছেন ফুটবলের অন্যতম কিংবদন্তি ম্যারাডোনাকে। বাকি ৮৬ মিনিটে আর একটি গোল করতে পারলেই বিশ্বকাপজয়ী অধিনায়ক ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাবেন রোনালদো।

কাল পর্যন্ত বিশ্বকাপে ৬টি গোল করে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। গত ম্যাচে হ্যাটট্রিকের বদৌলতে অধিনায়ক হিসেবে রোনালদোর গোলের সংখ্যা ছিল ৫। আজ এ গোল করে ম্যারাডোনার রাজত্বে ভাগ বসিয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। আর এ গোল দিয়েই আরেক কিংবদন্তি পুসকাসকে ছাড়িয়ে গেছেন রোনালদো।

Pran upআন্তর্জাতিক ফুটবলে এখন ৮৫ গোল রোনালদোর। ইউরোপিয়ান অঞ্চলে জাতীয় দলের হয়ে এখন সবচেয়ে বেশি গোল এই রিয়াল ফরোয়ার্ডের। এত দিন এ রেকর্ড ছিল আরেক রিয়াল তারকা পুসকাসের। হাঙ্গেরির হয়ে ৮৯ ম্যাচে ৮৪ গোল করেছেন তিনি। তবে ইউরোপের গণ্ডি ছাড়ালে সবার চেয়ে এগিয়ে আছেন ইরানের আলী দাইয়ি। ইরানি ফরোয়ার্ডের গোলসংখ্যা ১০৯।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির