মেসি গ্রেফতার!

news-image

ডেস্ক রিপোর্ট: চলছে রাশিয়া ২০১৮ বিশ্বকাপ। আর সেখানে খেলতে অন্য দলের মতো সেখানে অবস্থান করছে আর্জেন্টিনাও। তবে, হঠাৎ করেই মেসিকে ধরলো পুলিশ। ভক্তরা চমকে উঠলেও এবার নিজেদের ঠিক করে নিন। কারণ এই মেসি সেই মেসি নয়। তিনি হলেন, ইরানের রেজা পারাসতেশ। মেসির লুক এ লাইক। গেল কয়েক মাসে রেজা পারাসতেশ ইরানে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন।

এবারই প্রথম নয়। এর আগে ইরানের মেসি রেজাকে গেল বছর একবার পুলিশ স্টেশনে কাটিয়ে আসতে হয়েছে। তার গাড়িও জব্দ করা হয়েছিল। কারণ, হামাদান শহরের পথের মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হই চই করতে থাকেন যে রাস্তাই বন্ধ হয়ে যায়। সবাই তার সঙ্গে সেলফি তুলতে চান।

লিওনেল মেসির সঙ্গে তার চেহারা-অবয়বের অনেক মিল। বিশ্বকাপের সময় মতো আরও বেশি উচ্চতায় উঠে গেছেন রেজা। মেসির লুক এ লাইক হওয়ায় হয়রানিও কম হয়নি। খবর বেরোয় ইরানিয়ান মেসি নাকি রাশিয়ান পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে রেজা নিজেই সংবাদটা উড়িয়ে দেন।

মেসির আদলের কারণে ওখানে তার প্রচুর ফলোয়ার। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে মিলের কারণে খ্যাতির বিড়ম্বনার কথা স্বীকার করে পোস্ট দিয়েছেন। ওখানে সামনে পেছনে পুলিশের সাথে হেঁটে যেতেও দেখা যাচ্ছে তাকে।

চলমান বিশ্বকাপে রাশিয়ায় হঠাৎ খবর, পথ থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোতে। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে আর্জেন্টাইন সমর্থকরা। মস্কোতে তাকে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে বলে জানা যায়।

কিন্তু নিজের ইনস্টাগ্রামে সব পরিষ্কার করেছেন ইরানিয়ান মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে মস্কোতে জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা সত্যি না। আসলে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ফ্যানরা আমার সঙ্গে সেলফি তুলতে থাকেন। তাতে ট্র্যাফিক জ্যাম হয়ে যায়। এটা দেখে মস্কো পুলিশ আমাকে খুব বিনীতভাবেই এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যান। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সাথে সেলফি তুলেছেন এবং অটোগ্রাফ নিয়েছেন। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির