রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হারলে আর্জেন্টিনার বাড়ি ফেরা ছাড়া উপায় নেই!

news-image

আইসল্যান্ড ম্যাচ ভয়ের হিমশীতল অনুভূতি এনে দিয়েছে। পরের ম্যাচটাকে বানিয়ে দিয়েছে বাঁচা-মরার লড়াই। লিওনেল মেসিরা কি পারবেন অভয়ের চাদরে জড়িয়ে নিতে নিজেদের? অসভালদো আর্দিলেস বলছেন, না পারার তো সুযোগই নেই। হারলেই যে বাড়ি ফেরার ব্যাগ গোছাতে হবে!

১৯৭৮-এর বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা এখন ফুটবল পণ্ডিত হিসেবে নাম করেছেন। নিজের লেখা কলামে মেসিদের জন্য সতর্কবার্তাই উচ্চারণ করেছেন আর্দিলেস। এই ম্যাচে শুধু তো আক্রমণ নয়, আর্জেন্টিনাকে ভাবতে হবে নিজের রক্ষণ নিয়েও। আর্দিলেস লিখেছেন, ‘আইসল্যান্ডের মতো কিন্তু ক্রোয়েশিয়া কেবল ঠেকিয়ে খেলবে না। ওরা আক্রমণও করবে। ওদের কাছে হারলে আমাদের বাড়ি ফেরা ছাড়া আর উপায় নেই। ক্রোয়েশিয়ার বিপক্ষে হার এড়াতে হলে আমাদের সবকিছুতেই পরিবর্তন আনতে হবে। গত শনিবারের ম্যাচে আমরা খুবই খারাপ খেলেছি। ডিফেন্স দুর্বল ছিল, মিডফিল্ডের তো অস্তিত্বই খুঁজে পাচ্ছিলাম না।’

আর্জেন্টিনা এখন পর্যন্ত প্রতিপক্ষের চেয়ে নিজেরাই বেশি নিজেদের দুশ্চিন্তার কারণ। গত ম্যাচের খেলা দেখে সেটাই বলছেন আর্দিলেস, ‘সত্যি বলতে, আমরা খারাপ খেলেছিলাম সেদিন। আর্জেন্টিনা পরের ম্যাচগুলোতে কেমন খেলবে, তা নিয়েই চিন্তা। অবশ্যই আইসল্যান্ড যেভাবে ডিফেন্ড করেছে, তা কঠিন করে দিয়েছিল আর্জেন্টিনার জন্য। কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত, এত কঠিন ডিফেন্ডের ফাঁক গলিয়ে কীভাবে গোল করতে হয়।’

ক্রোয়েশিয়া দলে এখন তারকার ছড়াছড়ি। আছেন রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ। আর্দিলেস লিখেছেন, ‘ক্রোয়েশিয়া খুবই ভালো দল, ওদের বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপের ভালো দলগুলোতে খেলে। ওদের তারকা খেলোয়াড় লুকা রিয়াল মাদ্রিদে খেলছে, ইভান রাকিটিচ খেলছে বার্সেলোনায়। মারিও মানজুকিচ খেলছে জুভেন্টাসে। খুবই গোছানো একটি দল। ওদের বিপক্ষে জয় ছিনিয়ে আনা খুবই কঠিন হবে আর্জেন্টিনার জন্য।’

অসভালদো আর্দিলেস

 

আর তা যদি না পারে, আর্জেন্টিনা যদি ড্রও করে, দুই ম্যাচ মিলিয়ে থাকবে ২ পয়েন্ট। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জিতলেও ৫ পয়েন্ট। তখন হয়তো নির্ভর করতে হবে অন্য দলের খেলার ওপর। আর্জেন্টিনাকে নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখতে পরের ম্যাচ জিততেই হবে। বৃহস্পতিবারের এই বাঁচা-মরার ম্যাচ বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ