রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন নারীদের জন্য এমন লোকাল বাস!

news-image

স্পোর্টস ডেস্ক: শিরোপা শব্দটি এতোদিন আক্ষেপের নাম হয়েই ছিল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। বেশ কবার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত অধরাই ছিল আকাঙ্খিত সেই শিরোপা। তবে পুরুষ দল না পারলেও নারী ক্রিকেট দলের কল্যাণে ঘুচেছে এই অতৃপ্তি।

সালমা খাতুন-রুমানা আহমেদদের হাত ধরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। শিরোপা জয়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নারী ক্রিকেট দলকে বিভিন্ন পুরস্কার ঘোষণা করা হয়। পেয়েছেন বেতন-ভাতা বাড়ার আশ্বাস। ইঙ্গিত মিলেছিল দিন বদলেরও।

কিন্তু আরেকটি সিরিজ খেলতে নারী ক্রিকেট দল মাঠে ফিরতেই দেখা গেল উল্টো চিত্র। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে চট্টগ্রামের প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশে নারী দল। হোটেল থেকে মাঠে যাওয়া-আসার জন্য মেয়েদেরকে দেওয়া হয়েছে মানহীন লোকাল বাস।

চট্টগ্রাম শহরের ৬ নম্বর লোকাল বাস হিসেবে পরিচিত একটি বাস ভাড়া করা হয়েছে মেয়েদের যাতায়াতের জন্য। পুরুষ ক্রিকেট দলের বাস যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত, সেখানে নারী দলের যাতায়াতের জন্য ব্যবহৃত এই বাসে নেই তেমন কোনো সুবিধাও। তার উপর বাসে বসার আসনগুলোও নোংরা।

লোকাল বাসে নারীদের যাতায়াতের ছবিগুলো প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

এর আগে, ২০১৬ সালে অনুর্ধ্ব-১৬ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবলারদেরকে লোকাল বাসে করে বাড়ি পাঠিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ নিয়ে তুমুল সমালোচনার পর তাদের যাতায়াতের জন্য গাড়ি ভাড়া করা শুরু করে বাফুফে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১ জুন পর্যন্ত অনুশীলন করবে সালমা খাতুনের দল। ২২ জুন ঢাকায় ফিরে ২৩ জুন আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে নারী ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ