রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালের বিরুদ্ধে জিতে ইতিহাস গড়তে চায় মরক্কো

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে স্পেনের সঙ্গে ঐতিহাসিক ম্যাচ ড্র করার পর ফের একবার মাঠে নামছে পর্তুগাল। বি গ্রুপের এই ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সামনে রেখে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতে চাইছেন পর্তুগাল কোচ। অন্যদিকে প্রথম ম্যাচে ইরানের কাছে হারের পর এটা ডু অর ডাই ম্যাচ মরক্কোর।

এক শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। আরেক শিবিরের আত্মবিশ্বাস তলানিতে। এই দুই ভিন্ন মানসিকতা নিয়ে বুধবারের ম্যাচে খেলতে নামছে পর্তুগাল এবং মরক্কো। পিছিয়ে পড়েও স্পেনের সঙ্গে ড্র করে টগবগ করে ফুটছে পর্তুগাল শিবির। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফর্ম দিয়েছে পর্তুগালের আত্মবিশ্বাসকে। ফেভারিট হিসাবে মাঠে নামলেও প্রতিপক্ষ দলের রক্ষণ নিয়ে চিন্তিত পর্তুগাল কোচ ফার্নান্ডো স্যান্টস। কারণ আগের ম্যাচে ইরানকে ইঞ্জুরি টাইম পর্যন্ত আটকে দিয়েছিল মরক্কোর রক্ষণ। অন্যদিকে আত্মঘাতী গোলে ইরানের কাছে হেরে হতাশ মরক্কো। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় জয়ের খোঁজে নামবে মরক্কো দল। শেষবার ১৯৮৬ সালে শেষ বিশ্বকাপ ম্যাচ জিতেছিল মরক্কো। রোনাল্ডোকে আটকাতে সবরকম অস্ত্র প্রয়োগ করতে চান মরক্কোর কোচ। বুধবারের ম্যাচে চার ডিফেন্ডর নিয়ে খেলার সম্ভাবনা মরক্কো দলের। সব মিলিয়ে বলা যেতেই পারে রাশিয়া বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে ২ দল।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ